Top 5 This Week

spot_img

Related Posts

ঘোষিত ২০২৭ বিশ্বকাপের সূচি! পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ১০ অক্টোবর

RK NEWZ ঘোষিত হল ২০২৭ এক দিনের বিশ্বকাপের সূচি। বিশ্বকাপে ঠিক ৩৬৫ দিন আগে সূচি ঘোষণা করে দিল আইসিসি। প্রত্যাশামতোই ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। বিশ্বকাপে ঠিক ৩৬৫ দিন আগে সূচি ঘোষণা করে দিল আইসিসি। প্রত্যাশামতোই ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। তবে ভারত এই ম্যাচ দিয়ে শুরু করছে না। আগামী ৭ অক্টোবর, ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। অর্থাৎ গত বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দলই খেলবে প্রথম ম্যাচ। কেপ টাউনে আইসিসি-র একটি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের সূচি ঘোষিত হয়। প্রথমে প্রকাশ করা হয় গ্রুপের নাম। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জ়িম্বাবোয়ে এবং যোগ্যতা অর্জনকারী একটি দল। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ড এবং যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল।

২, ৪ এবং ৬ অক্টোবর তিনটি যোগ্যতা অর্জনকারী ম্যাচ রয়েছে। সেখান থেকে দু’টি দল খেলবে মূলপর্বে। দু’টি সেমিফাইনাল হবে ১৭ এবং ১৮ নভেম্বর। ফাইনাল ২১ নভেম্বর।

ভারতের প্রথম ম্যাচ রয়েছে ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেপ টাউনে। এর তিন দিন পর, জোহানেসবার্গে ১০ অক্টোবর তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ১৪ অক্টোবর তৃতীয় ম্যাচে শোয়ানেতে ভারতের সামনে আফগানিস্তান। ১৭ অক্টোবর ব্লুমফন্টেনে ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে ভারতের শেষ ম্যাচ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। ভারতের সব ক’টি ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০টা থেকে।

দুই আয়োজক দেশ সাউথ আফ্রিকা ‌এবং জ়িম্বাবোয়ে নামছে যথাক্রমে ৯ এবং ১১ অক্টোবর। প্রোটিয়ারা খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। জ়িম্বাবোয়ের প্রতিপক্ষ আফগানিস্তান।

যোগ্যতা অর্জনের পথ কী রকম?
বিশ্বকাপের শুরুটা হবে যোগ্যতা অর্জনকারী ১৪টি দেশের মধ্যে তিনটি সবচেয়ে নীচে থাকা দলের খেলা দিয়ে। এটির নাম দেওয়া হয়েছে ‘সুপার সিরিজ়’। রাউন্ড রবিন ফরম্যাটে তিনটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। যারা সুপার সিরিজ়ের শীর্ষে শেষ করবে, তারা পরের রাউন্ডে চলে যাবে।

দ্বিতীয় রাউন্ডে থাকছে ৩০টি ম্যাচ। ১২টি দেশ খেলবে। তার মধ্যে একটি হল প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা দেশ। এই রাউন্ডে দু’টি গ্রুপ করা হবে। প্রতিটিতে থাকবে ছ’টি করে দেশ। প্রতিটি গ্রুপের প্রতিটি দেশ একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দেশ পরের রাউন্ডে উঠবে। দুই গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থ স্থানাধিকারী দেশ পরের রাউন্ড, অর্থাৎ ‘সুপার ৭’ পর্বের যোগ্যতা অর্জন করবে। গ্রুপের ম্যাচ চলবে ৭-২৪ অক্টোবর।

২৫ অক্টোবর থেকে শুরু হতে চলা তৃতীয় রাউন্ডে ২১টি রাউন্ড রবিন ম্যাচ খেলা হবে। অর্থাৎ সাতটি দেশের প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে এক বার করে খেলবে। পয়েন্টের বিচারে প্রথম চারটি দেশ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুই দেশই গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করলে ‘সুপার ৭’-এ তারা আবার খেলবে। এই পর্বে গ্রুপ পর্বের কোনও পয়েন্ট যুক্ত হবে না। অর্থাৎ প্রতিটি দেশ শূন্য থেকে শুরু করবে।

সুপার ৭-এর জন্য সাতটি দেশ আগে থেকেই বাছাই করে ফেলেছে আইসিসি। ‘এ১’ রাখা হয়েছে ভারতকে। এর পর রয়েছে অস্ট্রেলিয়া (এ২), পাকিস্তান (এ৩), ইংল্যান্ড (এবি৪), নিউ জ়িল্যান্ড (বি১), সাউথ আফ্রিকা (বি২) এবং শ্রীলঙ্কা (বি৩)। যদি বাছাই করা দেশগুলির কেউ সুপার ৭ পর্বে না উঠতে পারে, তা হলে যে দেশ উঠবে তারা ওই বাছাইয়ের নম্বর পাবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বদলে যদি সুপার ৭-এ আফগানিস্তান ওঠে, তা হলে তারা হবে এ২। যদি বাংলাদেশ সুপার ৭-এ ওঠে এবং শ্রীলঙ্কা না পারে, তা হলে বাংলাদেশ হবে বি৩ দল।

যদি বাছাই করা সব ক’টি দেশ সুপার ৭-এ ওঠে, তা হলে ভারতের ম্যাচগুলি হতে পারে এ রকম:

ভারত-অস্ট্রেলিয়া (২৮ অক্টোবর), ভারত-সাউথ আফ্রিকা (৩১ অক্টোবর), ভারত-নিউ জ়িল্যান্ড (৪ নভেম্বর), ভারত-পাকিস্তান (৭ নভেম্বর), ভারত-ইংল্যান্ড (১১ নভেম্বর) এবং ভারত-শ্রীলঙ্কা (১৪ নভেম্বর)।

সুপার ৭-এ প্রথম স্থানে শেষ করা দেশ সেমিফাইনালে খেলবে চতুর্থ স্থানে শেষ করা দেশের সঙ্গে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দেশ একের অপরের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামবে। দুই দেশের বিজয়ীর মধ্যে ফাইনাল হবে।

ভারত যে হেতু র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে রয়েছে, তাই তাদের প্রথম রাউন্ডে খেলতে হবে না। দ্বিতীয় রাউন্ড থেকে খেলবেন শুভমন গিলেরা। দ্বিতীয় রাউন্ড অন্তত পাঁচটি ম্যাচ থাকছে। তৃতীয় রাউন্ড, অর্থাৎ সুপার ৭-এ ভারত খেলবে অন্তত ছ’টি ম্যাচ। এর পর সেমিফাইনাল এবং ফাইনাল। অর্থাৎ ফাইনাল পর্যন্ত উঠলে ভারতকে ১৩টি ম্যাচ খেলতে হবে। সূচি প্রকাশের পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “সূচি প্রকাশ এবং টিকিট ব্যালটের উদ্বোধন বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে আইসিসি-র কাছে একটা মাইলফলক। তিনটি দেশে ক্রিকেটের উদ্‌যাপনের জন্য আমরা উত্তেজিত। আইসিসি চায় যত বেশি সম্ভব মানুষের কাছে ক্রিকেট পৌঁছে দিতে। তাই সাধ্যের মধ্যে টিকিটের দাম রাখা হয়েছে, যাতে পরিবার, তরুণ প্রজন্ম এবং স্থানীয় বাসিন্দারা খেলা দেখতে আসেন।”
‌
এশিয়ান গেমসে সোনা জিতে শহরে ফিরলেন রিচা!‌
গভীর রাতে দমদম বিমানবন্দরেই সংবর্ধনা সিএবির

কলকাতায় ফিরলেন রিচা ঘোষ। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে ভারতে সোনা দিয়েছেন বঙ্গকন্যা রিচা। বুধবার গভীর রাতে তাঁকে বিমানবন্দরে সংবর্ধনা জানায় রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। তিনি যখন বুধবার দমদম বিমানবন্দরে নামেন তখন রাত ২টো। ওই মধ্যরাতেও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা নিয়ে বিমানবন্দরে হাজির হন কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। তিনি রিচাকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সিএবির সিইও চিন্ময় নায়েক এবং স্টেডিয়াম কমিটির সদস্য অম্বরীশ মিত্র। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে এসে পৌঁছয় বিমান। অবতরণের পর রিচার হাতে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেওয়া হয় সিএবির পক্ষ থেকে। ২২ সেপ্টেম্বর ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পরেই ফোনে রিচাকে অভিনন্দন জানিয়েছিলেন সঞ্জয়। ফাইনালে ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২২ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেছিলেন রিচা। একটি ক্যাচ ও দু’টি স্টাম্পিংও করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles