কমিশনের অন্দরে স্বেচ্ছাচারিতার অভিযোগে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসআইআর-সহ একাধিক ইস্যুতে একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশজুড়ে ব্যাপক বিতর্কের মাঝেই এবার এই মামলা গড়াল শীর্ষ আদালতে। কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী সপ্তাহেই এই মামলা শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।




