Top 5 This Week

spot_img

Related Posts

পুজোর আগে শহরের ৫০০ রাস্তা সংস্কার! মহালয়ার মধ্যে কাজ শেষের আশ্বাস সরকারের

RK NEWZ লালবাজার জানিয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। লক্ষ্মীপুজোর বিসর্জন হবে ২৬ ও ২৭ অক্টোবর। ২৮ সেপ্টেম্বর থেকে পুজোমণ্ডপগুলিতে পরিদর্শন হবে। মণ্ডপে সাইবার কিয়স্ক থাকছে। রাস্তা খারাপ নিয়ে অভিযোগ পুজো উদ্যোক্তাদের। তাই পুজোর আগেই শহরের অন্তত পাঁচশো রাস্তা সারানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছে পুরসভা ও পুলিশ। শুক্রবার নজরুল মঞ্চে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করেন পুলিশ কমিশনার অজয় নন্দা। উপস্থিত ছিলেন লালবাজার, দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ সংস্থার কর্তারা। লালবাজার জানিয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। লক্ষ্মীপুজোর বিসর্জন হবে ২৬ ও ২৭ অক্টোবর। ২৮ সেপ্টেম্বর থেকে পুজোমণ্ডপগুলিতে পরিদর্শন হবে। মণ্ডপে সাইবার কিয়স্ক থাকছে। এখনও পর্যন্ত ‘ওয়ান উইন্ডো’ সহজ দুর্গা পোর্টালে ৩ হাজার ২৪টি পুজো কমিটি আবেদন জানিয়েছে। আরও বেশ কিছু কমিটি এখনও আবেদন জানাতে পারে। এবারও সেরা পুজোর পুরস্কার দেবে পুলিশ। পুলিশ কমিশনার উদ্যোক্তাদের বলেন, আইনসম্মতভাবে চাঁদা তুলতে হবে। বিদ্যুৎ ও অগ্নিসুরক্ষা, মণ্ডপের কাঠামো, ট্রাফিক সংক্রান্ত বিষয়ে নজর দিতে হবে। পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসিয়েছে। প্রয়োজনে আরও বসাবে। নিরাপত্তার জন্য উদ্যোক্তাদের সিসিটিভি বসাতে হবে। মণ্ডপের চারপাশে পর্যাপ্ত আলো রাখতে হবে। বৃদ্ধ, শিশু ও নিখোঁজদের জন্য বুথ তৈরি করতে হবে। ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও সমস্যা হওয়ার আগেই তা যাতে মেটানো যায়, তার জন্য পুজো কমিটিগুলি যেন সারাক্ষণই পুলিশের সঙ্গে সংযোগ রেখে চলে। বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তার রাস্তা খারাপ নিয়ে অভিযোগ জানান। মহালয়ার মধ্যেই রাস্তা সারানো হবে বলে আশ্বাস পুলিশ ও পুরসভার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles