Top 5 This Week

spot_img

Related Posts

বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! নৌসেনায় কর্মরতকেই জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?

RK NEWZ কালিম্পংয়ে বসবে বিয়ের আসর। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণের পালাও! ছাঁদনতলায় দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তীকে। জনপ্রিয় অভিনেত্রী এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলেই খবর। সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন মিমি। কালিম্পংয়ে হবে বিয়ের অনুষ্ঠান। যদিও অভিনেত্রীর আপ্তসহায়ক এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলছেন, তবু টলিপাড়ায় ক্রমেই জোরালো হচ্ছে দাবি। কাকে বিয়ে করছেন নায়িকা? জানা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। কর্মরত নৌসেনায়। নাম সিদ্ধার্থ। এখনও পর্যন্ত পাত্র বা পাত্রী কেউই এই নিয়ে কোনও ঘোষণা করেননি।

জলপাইগুড়ির মেয়ে মিমি। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি মডেল হিসেবেই শোবি বিজের জগতে পা রাখেন। ২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রটি করার পর মিমি রাতারাতি ঢুকে পড়েন আম বাঙালির ড্রেসিংরুমে। পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’। নায়িকার যে ‘টিপিক্যাল’ চরিত্র বাণিজ্যিক ছবিতে দর্শক দেখতে অভ্যস্ত, তার থেকে কিছুটা আলাদা ছিল এই দু’টি চরিত্র। স্টিরিওটাইপের বাইরে হাঁটা দুই মেয়ের ভূমিকাতেই মিমি সকলের নজর কাড়েন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনেত্রী হিসেবে এমন সাফল্যের মাঝেই ২০১৯ সালে পা রাখেন রাজনীতির আঙিনাতেও। সেবার লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজের ছবির কাজে। পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ‍্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আরও একটি নতুন ছবির শুটিংও শুরু করবেন। কিন্তু এহেন পেশাগত ব্যস্ততার মাঝেই নায়িকা শুরু করতে চলেছেন দাম্পত্য জীবন, গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। সেলেব মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আমজনতার আগ্রহ থাকবে। মিমিও ব্যতিক্রম নন। অনুরাগীরা বারবার জানতে চেয়েছেন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এতদিন এই নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমি যা মন্তব্য করেন, তা জল্পনাকেও আরও ‘অক্সিজেন’ দিয়েছে। এদিকে সূত্রের আরও দাবি, বিয়ের নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে। মিমি হয়তো শিগগির এই বিষয়ে মুখ খুলবেন, এমনটাও মনে করছে সংশ্লিষ্ট মহলের অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles