Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের রুশ ব্রিগেডের বিরুদ্ধে খেলবে ভারত

RK NEWZ যুবভারতীতে ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। তার তিনদিন পরেই উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। জানা গিয়েছে, আগামী ৬ অক্টোবর যুবভারতীতে আয়োজিত হবে ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। অন্যদিকে, দুই বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে নামার আগে ভারত খেলবে পানামার বিরুদ্ধে। ধারেভারে ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকা পানামা এবারের বিশ্বকাপে খেলেছে। আগামী ২৬ সেপ্টেম্বর তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। পুজোর আগেই কলকাতায় ফুটবল উৎসব। ইতিমধ্যেই ভারতের পুরুষ দলের বিরুদ্ধে দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের ম্যাচ নিশ্চিত হয়ে গিয়েছে। এবার বিশ্বকাপ মাতানো আরও এক দলের ফুটবল খেলার সাক্ষ থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে সেই দলটি খেলবে ভারতের মহিলা ফুটবল দলের বিরুদ্ধে। ব্রাজিল ম্যাচের পর, পুজোর আগেই বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে নামবেন ব্লু টাইগ্রেসরা। পুজোর আগে ফুটবল উৎসবে মহিলা দলও এবার মাঠ কাঁপাবে। জানা গিয়েছে, ভারতের মাটিতে ব্লু টাইগ্রেসদের বিরুদ্ধে খেলতে আসছে রাশিয়া। তারা দু’টি ম্যাচ খেলবে ভারতে, দু’টিই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। উল্লেখ্য, ইউক্রেনে হামলার কারণে আপাতত ফুটবল বিশ্বকাপ থেকে নির্বাসিত রাশিয়ার পুরুষ-মহিলা দুই দলই। তবে অতীতে ফুটবল বিশ্বকাপ খেলেছে রাশিয়ার মেয়েরা। ১৯৯৯ এবং ২০০৩ সালে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল। পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্তও।

সেই রুশ ব্রিগেড এবার খেলবে কলকাতায়। জানা গিয়েছে, ৮ ও ১১ অক্টোবর যুবভারতীতে মহিলা দলের ম্যাচগুলি খেলা হবে। সাম্প্রতিক অতীতে ব্লু টাইগ্রেসদের পারফরম্যান্স বেশ ভালো। ১৫ এপ্রিল থেকে হওয়া ৫ ম্যাচের একটি ম্যাচেও হারেনি ভারত। চলতি বছরের সাফ কাপেও চ্যাম্পিয়ন হয়েছেন সঙ্গীতা বাসফোররা। তবে এএফসি এশিয়ান কাপে সব ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। এবার পুজোর ঠিক আগে রাশিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন সুইটি দেবীরা। সেখানে নিজেদের প্রস্তুতি এবং দক্ষতা যাচাই করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের। পাশাপাশি রয়েছে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্যও আন্তর্জাতিক ম্যাচের স্বাদ উপভোগ করার হাতছানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles