RK NEWZ ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১৭ বার চ্যাম্পিয়ন হয়ে সবুজ-মেরুন শিবিরের রেকর্ডও স্পর্শ করেছে লাল-হলুদ শিবির। হ্যাটট্রিক করেন বিপিন সিংহ। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনে লাল-হলুদের অন্যতম কর্তা দেবব্রত সরকার রাষ্ট্রপতির হাত থেকে কাপ নেন। উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্তারা এবং ইস্টবেঙ্গলের দুই ফুটবলার আনোয়ার আলি এবং প্রভসুখন সিংহ গিল। গত ২৩ অগস্ট ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১৭ বার চ্যাম্পিয়ন হয়ে সবুজ-মেরুন শিবিরের রেকর্ডও স্পর্শ করেছে লাল-হলুদ শিবির। হ্যাটট্রিক করেন বিপিন সিংহ। এই সাফল্যের জন্যই রাষ্ট্রপতি প্রেসিডেন্টস ট্রফি তুলে দিয়েছেন ইস্টবেঙ্গলের হাতে। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল এন এস রাজা সুব্রামানি, ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, ডুরান্ড সোসাইটির সহ-সভাপতিরা এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা এবং খেলোয়াড়েরা।



