Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ চূড়ান্ত!‌ বারাসতে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল

RK NEWZ ডার্বিটি নৈশালোকে করারই চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে যা খবর তাতে ডার্বি হতে পারে বিকাল পাঁচটা নাগাদ। আপাতত ফ্লাড লাইটের চেকিং চলছে। যদি টেকনিক্যাল কোনও ইস্যু না থাকে তাহলে নৈশালোকেই ডার্বি হতে চলেছে। তাই দিন ঠিক হলেও ম্যাচের সময় চূড়ান্ত করা হয়নি এখনও। বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের ডার্বি হচ্ছে, এটা নিশ্চিত ছিলই। কিন্তু কবে হচ্ছে সেটা ঠিক হচ্ছিল না এতদিন। মঙ্গলবার বারাসতের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) ঘরোয়া লিগের গ্রুপ পর্বের ডার্বির দিন জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অর্থাৎ সপ্তাহান্তে বা ছুটির দিনে নয়, কলকাতা লিগের ডার্বি হতে চলেছে কাজের দিনে। স্থানীয় বিধায়ক শংকর চট্টোপাধ্যায়-সহ জেলাশাসক, পুর দপ্তরের আধিকারিকরা বসেছিলেন ডার্বির দিন স্থির করতে। অবশেষে আইএফএ-র তরফে ৭ সেপ্টেম্বর দিনটি প্রস্তাব করা হয়। পুলিশ-সহ বাকি আধিকারিকদের আপত্তি না থাকায় শেষ পর্যন্ত সোমবারকেই চূড়ান্ত করে দেওয়া হয়। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আপাতত ৭ সেপ্টেম্বর ডার্বি আয়োজন করছি। সব কিছু ঠিক থাকলে ফ্লাড লাইটে বিকাল পাঁচটায় ম্যাচ শুরু করার চেষ্টা চলছে।” এর আগে ২৯ আগস্ট ডার্বি হবে বলে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ছয় দিন আগেই ডুরান্ড কাপ ফাইনালে দুই প্রধান মুখোমুখি হওয়ায় আইএফএ কর্তারা চাননি ছয় দিনের মাথায় আরেকটি ডার্বি করতে। তার পর ৫ সেপ্টেম্বর ডার্বি করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু ৪ তারিখ জন্মাষ্টমী ও ৫ তারিখ কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকায় ওই দু’দিন পুলিশের অনুমতি পায়নি তারা। এরপর ৬ সেপ্টেম্বরও ডার্বি করার কথা হয়েছিল। কিন্তু মঙ্গলবার বৈঠকে আইএফএ-র তরফে ৭ সেপ্টেম্বর তারিখটি পেশ করা হয়। বারাসত স্টেডিয়াম-সহ প্রশাসনিক দিক থেকে সমস্যা না থাকায় শেষ পর্যন্ত ওই দিনটিকেই কলকাতা লিগের ডার্বির জন্য স্থির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles