Sunday, August 2, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

‘তোলাবাজির মধুতে আসক্ত’! বিজেপি বিধায়কদের একাংশ?‌ দিলীপের হুঁশিয়ারি! বিজেপির নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, সবকিছুর হিসেব হবে

RK NEWZ তৃণমূল আমলে দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত অনেকেই এখন বিজেপির নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। শমীক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ। তোলাবাজির অভিযোগ ঘিরে দলের একাংশকে প্রকাশ্যেই সতর্ক করছেন বিজেপি নেতৃত্ব। সরকারের ‘জ়িরো টলারেন্স’ নীতি স্মরণ করে মন্ত্রী দিলীপ বুঝিয়ে দিলেন, তোলাবাজি বা দুর্নীতি করলে কেউ ‘ছাড়’ পাবেন না। তৃণমূল আমলে যাঁরা দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, পালাবদলের পর তাঁরাই বিজেপি নেতানেত্রীদের সঙ্গে জুড়ে যেতে চাইছেন, অভিযোগ দিলীপের। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রীর কথায়, ‘‘তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে, তা ভাবার কোনও কারণ নেই।’’ তাঁর অভিযোগ, ‘‘দুর্নীতিবাজেরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে।’’ দিলীপের দাবি, দলের অনেক নেতাই সেই প্রভাব এড়াতে পারছেন না। তিনি বলেন, ‘‘আমাদের অনেক নেতা আছেন, যাঁরা নতুন এই (তোলাবাজি) মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন।’’ নাম না-করে দিলীপ দলেরই বেশ কয়েক জন বিধায়ককে কাঠগড়ায় তুলেছেন। মন্ত্রীর কথায়, ‘‘কিছু নতুন বিধায়ক হয়েছেন, যাঁরা ক্ষমতার স্বাদ পেয়েছেন। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজেরা। নতুন ক্ষমতার স্বাদ পেয়ে অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন। তাঁদের কথাবার্তা পাল্টে যাচ্ছে।’’ সেই সব নেতাকে সতর্কও করে দিয়েছেন দিলীপ। বিজেপি নেতৃত্ব যে তাঁদের উপর নজর রাখছে, তা মনে করিয়ে দেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘মানুষ কেন রাজ্যে ক্ষমতার পরিবর্তন করেছে, তা আমরা যেন ভুলে না যাই।’’ একই সঙ্গে দিলীপের হুঁশিয়ারি, ‘‘দল সব কিছুর উপর নজর রাখছে। ছ’মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে।’’ হুঁশিয়ারির সঙ্গে পরামর্শও দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, ‘‘আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সব লোকের (তোলাবাজ) থেকে দূরে থাকা এবং অন্যায়ের বিচার করা।’’ এক অনুষ্ঠানে গিয়ে তোলাবাজি রুখতে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক। তিনি বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিচ্ছেন। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে যেটা করার করছি।’’ তিনি মেনে নেন, ‘‘দু’-একটা জায়গায় বিচ্যুতি আছে।’’ তবে সেই ‘বিচ্যুতি’ যে দীর্ঘদিন সহ্য করা হবে না, তা স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, ‘‘আরও ১৫ দিনের সময় দিচ্ছি আমরা। তার পরে যেটা হবে বুঝতে পারবেন।’’ ‘ডিম থেরাপি’-র বিষয় উল্লেখ করে শমীকের সতর্কবার্তা, ‘‘এই ডিম কিন্তু ঘুরে গিয়ে অন্য দিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমাদের দলকেও মনে রাখতে হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles