Sunday, June 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতার রাস্তা হকারমুক্ত হবে : দিলীপ ঘোষ জবরদখল হঠাতে শিয়ালদহ ও সুকান্ত সেতুতে নোটিস পুরসভার

RK NEWZ স্টেশন চত্বর থেকে হকার, অবৈধ দোকান উচ্ছেদ করছে রেল। এবার কি কলকাতার রাস্তাও হকারমুক্ত হবে? রাজ্য সরকারের তরফে কলকাতার উত্তর-দক্ষিণের রাস্তায় হকার অভিযান হবে? তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কলকাতাও হকারমুক্ত হবে, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসেছেন, যারা বসিয়েছেন, সবাইকেই বুঝতে হবে।” রাজ্যে পালাবদলের পরে স্টেশন এলাকাগুলি হকারমুক্ত করার কার শুরু করেছে রেল। হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ বহু গুরুত্বপূর্ণ স্টেশন ফাঁকা করা হয়েছে ইতিমধ্যেই। কলকাতার বহু রাস্তার ফুটপাতও হকারদের দখলে রয়েছে। সাধারণ মানুষজন ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারেন না অনেক সময়। বহু ক্ষেত্রে সাধারণ মানুষদের সঙ্গে দোকানিদের বচসাও হয় বলে অভিযোগ। ফুটপাত দখলের কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় মানুষজনের চলাচলে। রাস্তা দিয়ে যাতায়াতের কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। কলকাতার উত্তর ও দক্ষিণের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত হকারদের দখলে রয়েছে বলে দীর্ঘ কয়েক দশকের অভিযোগ।

কোনওরকম বেআইনি নির্মাণ বা জবরদখল বরদাস্ত নয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই অবৈধ দোকান-বাড়িতে চলছে বুলডোজার অ্যাকশন। সাধারণ মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বাংলার নতুন সরকার। তপসিয়া, কসবা, পার্ক সার্কাসের মতো জায়গায় আগেই বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। হাওড়া, শিয়ালদহ, দমদম সহ একাধিক স্টেশনের অবৈধ দোকানগুলিও উচ্ছেদ করা হয়েছে। এবার শিয়ালদহ ফ্লাইওভারের নিচের বেআইনি দখল হঠাতে তৎপর কলকাতা পুরসভা। সুকান্ত সেতুর নিচেও বেআইনি নির্মাণ সরাতেও নোটিস দিয়েছে পুরসভা। কলকাতা পুরসভার তরফে শহরের দু’প্রান্তে নোটিস পড়েছে ইতিমধ্যেই। সময় বেঁধে দেওয়া হয়েছে ৭ দিন। কলকাতা পুরসভার নোটিস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে এই দুই সেতুর নিচে যাঁরা বেআইনিভাবে জহর দখল করে দোকান করেছে, তাঁদের উঠে যেতে বলা হয়েছে। তা না হলে কলকাতা পুর কর্পোরেশন আইন অনুযায়ী ১৯৮০ বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে নোটিসে। নোটিসে এও উল্লেখ করা হয়েছে, যাদবপুর ও সন্তোষপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ ফ্লাইওভার হল সুকান্ত সেতু। সুলেখা ক্রসিং থেকে শুরু হয়ে গোপালনগর পর্যন্ত এই সেতুটি। এই সেতুর নিচের সন্ধেয় বাজার বসে। রয়েছে হকার্স মার্কেটও। অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলির মধ্যে একটি হল শিয়ালদহের বিদ্যাপতি সেতু। শিয়ালদহ স্টেশন পর্যন্ত বিস্তৃত এই সেতুর নিচে ঝাঁকে ঝাঁকে দোকান রয়েছে। এমনকী রয়েছে বিরাট বাজারও। এক সপ্তাহের মধ্যে ফ্লাইওভারের নিচের দোকানগুলি খালি করার নির্দেশ দিল পুরসভা। গত সপ্তাহেই ঢাকুরিয়া থেকে যাদবপুর স্টেশন লাগোয়া বস্তি এলাকাও খালি করতে পুরসভার নোটিস পড়েছে। স্টেশনের ধারে দীর্ঘ কয়েক দশক ধরে জায়গা জবরদখল করে বহু মানুষের বসবাস। জানা গিয়েছে, ওই বস্তি এলাকায় প্রায় ১৫ থেকে ১৬ হাজার বাসিন্দা থাকেন। কিন্তু পুরোটাই বেআইনিভাবে দখল করা গজিয়ে ওঠা। শুধু ঝুপড়ি নয়, একাধিক ছোট ছোট দোতলাও নির্মাণ হয়ে গিয়েছে দখলি জমিতে। এবার সেই জায়গা খালি করতেও ডেডলাইন দিয়ে দিয়েছে কলকাতা পুরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles