Friday, June 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

নকআউটে কোন কোন টিম? কাদের বিদায় নিশ্চিত? দোলাচলে কোন কোন দল?

RK NEWZ ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে কোন কোন দল গেল শেষ বত্রিশে? গ্রুপ পর্ব শেষের পথে। ইতিমধ্যে একাধিক দল নিশ্চিত করেছে শেষ বত্রিশের টিকিট। আবার কয়েকটি টিমের বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়েছে তৃতীয় স্থানের লড়াইয়ে। কারণ, এবার ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলও জায়গা পাবে নকআউটে। ফলে শেষ ম্যাচের আগে এখনও একাধিক প্রতিপক্ষের ভাগ্য ঝুলে। ফিফার নিয়ম অনুযায়ী, সমান পয়েন্ট হলে প্রথমে দেখা হবে মুখোমুখি ম্যাচের ফল। এরপর মুখোমুখি গোলপার্থক্য, মুখোমুখি গোলসংখ্যা। তাতেও সমাধান না হলে দেখা হবে সামগ্রিক গোলপার্থক্য, গোলসংখ্যা, শৃঙ্খলাভঙ্গের রেকর্ড এবং সবশেষে ফিফা র‌্যাঙ্কিং।

কারা নিশ্চিত, কারা বিদায়। এখন পর্যন্ত শেষ বত্রিশ নিশ্চিত করেছে মেক্সিকো, আমেরিকা, জার্মানি, আর্জেন্তিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইৎজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া-হার্জেগোভিনা, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। বসনিয়া ইতিমধ্যেই চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানাধিকারী হিসেবে নকআউট নিশ্চিত করেছে। ইকুয়েডরও জার্মানিকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে পৌঁছে গিয়েছে।

যাদের ভাগ্য এখনও ঝুলে—সবচেয়ে অনিশ্চয়তায় রয়েছে স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব, সেনেগাল, ইরাক, অস্ট্রিয়া, আলজেরিয়া, পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, ঘানা এবং ক্রোয়েশিয়া। স্কটল্যান্ড তিন পয়েন্ট ও -৩ গোলপার্থক্য নিয়ে অপেক্ষায়। দক্ষিণ কোরিয়ার ঝুলিতে তিন পয়েন্ট থাকলেও গোলপার্থক্য -১। ফলে তাদের সম্ভাবনা তুলনামূলক ভাল। গ্রুপ ‘জি’, ‘এইচ’, ‘আই’, ‘জে’, ‘কে’ ও ‘এল’-এর শেষ ম্যাচগুলিই ঠিক করবে তৃতীয় স্থানের বাকি টিকিট কারা পাবে।

গ্রুপ ‘কে’-তে এখনও চার দলেরই সুযোগ রয়েছে। কলম্বিয়া নকআউটে উঠলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে পর্তুগালের বিরুদ্ধে হার এড়াতে হবে। পর্তুগাল জিতলে শীর্ষে উঠে যাবে। কঙ্গো ও উজবেকিস্তানের সামনে একটাই রাস্তা—যে কোনও মূল্যে জয়লাভ! গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড এখনও শীর্ষে থাকলেও শেষ ম্যাচে পানামাকে হারাতে না পারলে প্রথম স্থান হাতছাড়া হতে পারে। ঘানা ও ক্রোয়েশিয়ার লড়াই দ্বিতীয় স্থানের জন্য। নকআউটের ছবিও ধীরে ধীরে স্পষ্ট। কয়েকটি শেষ বত্রিশের দ্বৈরথ ইতিমধ্যে নিশ্চিত। দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কানাডা। ব্রাজিল খেলবে জাপানের বিরুদ্ধে। নেদারল্যান্ডসের সামনে মরক্কো। আইভরি কোস্টের প্রতিপক্ষ ফ্রান্স বা নরওয়ে। জার্মানি, মেক্সিকো, আমেরিকা, আর্জেন্টিনা ও অন্যান্য গ্রুপ চ্যাম্পিয়নদের কয়েকজন প্রতিদ্বন্দ্বী এখনও নির্ধারিত হয়নি, কারণ তারা সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির বিরুদ্ধে খেলবে।

এবারের ৪৮ দলের বিশ্বকাপে শেষ বত্রিশের নতুন ফরম্যাটে সমীকরণ অনেক বেশি জটিল। অনেক দল গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে উঠতে পারে। আবার তিন বা চার পয়েন্ট পেয়েও বিদায় নেওয়ার আশঙ্কা রয়েছে। তাই গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচ শুধু গ্রুপের অবস্থানই নয়, সেরা তৃতীয় স্থানাধিকারীদের তালিকাও নির্ধারণ করবে। শেষ বত্রিশের পুরো ছবি স্পষ্ট হবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই।

এক নজরে বিশ্বকাপের সমীকরণে শেষ বত্রিশ নিশ্চিত — মেক্সিকো, আমেরিকা, জার্মানি, আর্জেন্তিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইৎজারল্যান্ড, ব্রাজিল, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া-হার্জেগোভিনা, আইভরি কোস্ট, ইকুয়েডর, বিদায় নিশ্চিত, হাইতি, তুরস্ক। তিউনিসিয়া, জর্ডন, পানামা, কাতার, চেকিয়া, কুরাসা। এখনও লড়াইয়ে স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, কেপ ভার্দে, উরুগুএ, সৌদি আরব, সেনেগাল। ইরাক, অস্ট্রিয়া, আলজেরিয়া, পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, ঘানা, ক্রোয়েশিয়া

ইতিমধ্যে নিশ্চিত কয়েকটি শেষ বত্রিশের ম্যাচ
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
ব্রাজিল বনাম জাপান
নেদারল্যান্ডস বনাম মরক্কো
আইভরি কোস্ট বনাম ফ্রান্স/নরওয়ে (রানার্স)

যাদের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি— জার্মানি, মেক্সিকো, আমেরিকা, আর্জেন্তিনা, অন্যান্য গ্রুপ চ্যাম্পিয়ন (সেরা তৃতীয় স্থানাধিকারী নির্ধারিত হওয়ার অপেক্ষায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles