Sunday, June 21, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

নকআউটে নিশ্চিত জার্মানি-ব্রাজিল-পর্তুগাল? বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’!‌ ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির

RK NEWZ ১৯৮২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে ১০০তম গোল হয়েছিল ৩৬তম ম্যাচে। সেই নজিরকে ছাপিয়ে গেল এ বারের বিশ্বকাপ। ১৯৭৮ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে ১০০তম গোল হয়েছিল ৩৮তম ম্যাচে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল জার্মানি-কুরাসাও ম্যাচে। মোট ৮ গোল হয়েছিল ওই ম্যাচে। নেদারল্যান্ডস-সুইডেন ম্যাচেও হয়েছে ৬ গোল। সব মিলিয়ে এ বারের বিশ্বকাপ ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে ফেলল। নেদারল্যান্ডসের কোডি গাকপো এ বারের বিশ্বকাপের শততম গোলটি করেছেন। গত ১২ জুন প্রথম গোলটি করেছিলেন মেক্সিকোর জুলিয়ান কুইনোনস। প্রতিযোগিতার ৩৩তম ম্যাচে ১০০ গোল হল। এত কম ম্যাচে ১০০ গোল বিশ্বকাপে গত ৬৮ বছরে হয়নি। অষ্টম দেশ হিসাবে নেদারল্যান্ডসও বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচের ১৭ মিনিটে ব্রবির গোলটি তাদের বিশ্বকাপে ১০০তম। উল্লেখ্য, রবিবার জাপান-টিউনিশিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপের ইতিহাসের ১০০০তম ম্যাচ। অর্থাৎ এক দিনে তিন মাইলফলক স্পর্শ। ১৯৮২ এবং ২০১৪ সালের বিশ্বকাপে ১০০তম গোল হয়ে ছিল ৩৬তম ম্যাচে। সেই নজিরকে ছাপিয়ে গেল এ বারের বিশ্বকাপ। ১৯৭৮ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে ১০০ গোল হয়েছিল ৩৮তম ম্যাচে। সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল হয়েছিল ১৯৫৪ সালের বিশ্বকাপে। সে বার মাত্র ২০টি মাচেই গোলের সেঞ্চুরি হয়ে গিয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম।

বিশ্বকাপ শুরুর আগে টানা আট ম্যাচ জিতে এসেছিল জার্মানি। চারবারের চ্যাম্পিয়নদের অনেকেই এবার ফেভারিট হিসাবে ধরছেন। এখনও পর্যন্ত চ্যাম্পিয়নের মেজাজেই দেখা গিয়েছে জার্মানদের।৭ গোলে প্রতিপক্ষকে চুরমার করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। এবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল তারা। টানা দুই ম্যাচ জিতেছেন জামাল মুসিয়ালারা। শনিবার গভীর রাতে আইভরি কোস্টকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারালেন তাঁরা। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বেড়া টপকাতে পারেনি জার্মান ব্রিগেড। এবার এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে উঠে আর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ম্যানুয়েল নয়্যাররা। বিশ্বকাপ শুরুর আগে টানা আট ম্যাচ জিতে এসেছিল জার্মানি। চারবারের চ্যাম্পিয়নদের অনেকেই এবার ফেভারিট হিসাবে ধরছেন। এখনও পর্যন্ত চ্যাম্পিয়নের মেজাজেই দেখা গিয়েছে জার্মানদের। কুরাসাওকে ৭-১ হারানোর পর শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে নেমেছিলেন ডেনিস উভান্ডেরা। কিন্তু প্রথমার্ধে আফ্রিকান দেশটির বিরুদ্ধে যথেষ্ট চাপে ছিল জার্মানি। স্রেফ রক্ষণ নয়, জার্মানিকে বোকা বানিয়ে একের পর এক কাউন্টার অ্যাটাক শানিয়েছে আইভরি কোস্ট। সেই স্ট্র‍্যাটেজির সুফল মেলে ৩০ মিনিটের মাথায় ফ্র্যাঙ্ক কেসির গোলে। ২-১ ফলে ম্যাচ জিতে নকআউটে উঠে গেল জার্মানি। ফেভারিটদের তালিকায় থাকা একাধিক দেশ এখনও নকআউট নিশ্চিত করতে পারেনি। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে পর্তুগাল এখনও আটকে ১ পয়েন্টে। উজবেকিস্তান এবং কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তার মধ্যে অন্তত একটা ম্যাচ জিততেই হবে। তবে প্রথম ম্যাচ ড্র করেও হাইতির বিরুদ্ধে জিতে নকআউটের রাস্তা অনেকটা সহজ করে ফেলেছে ব্রাজিল। আর একটা ম্যাচ জিতলে নকআউটে উঠে যাবে আর্জেন্টিনাও। ইতিমধ্যে নকআউট নিশ্চিত করে ফেলেছে দুই আয়োজক দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles