RK NEWZ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পেল বাংলার টেবল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাস। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। সেখানে দু’টি দলেই সুযোগ পেয়েছে সিন্ড্রেলা। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পেল বাংলার টেবল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাস। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। সেখানে দু’টি দলেই সুযোগ পেয়েছে সিন্ড্রেলা। কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করে আগেই ইতিহাস গড়েছিলেন। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস এবং গ্লাসগোর কমনওয়েলথ গেমসের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সিন্ড্রেলা ছাড়াও সুযোগ পেয়েছেন আর এক বাঙালি খেলোয়াড়। তিনি সুতীর্থা মুখোপাধ্যায়। রিজার্ভে রয়েছেন আর এক বাঙালি স্বস্তিকা ঘোষ। মেয়েদের বিভাগে এ ছাড়া সুযোগ পেয়েছেন সৃজা আকুলা, যশস্বিনী ঘোড়পাড়ে এবং দিয়া চিতালে। ছেলেদের বিভাগে রয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, জি সাথিয়ান, হরমীত দেসাই এবং পয়স জৈন। রিজার্ভে অঙ্কুর ভট্টাচার্য এবং রোহিত ভঞ্জ। এশিয়ান গেমসের জন্য ভারতের টেবল টেনিস দলে জায়গা পেলেন বাংলার দুই কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় এবং সিন্ড্রেলা দাস। আগামী ২০ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি শহরের স্কাই হল টয়োটায় হবে এশিয়াডের টেবল টেনিস পর্ব। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে জাতীয় মহিলা দলের হয়ে নামবেন সুতীর্থা-সিন্ড্রেলা। তার আগে আরও একটি আন্তর্জাতিক ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন তাঁরা। জুলাইয়ের শেষে হতে চলা কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপে।
দুই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে ভারতীয় টেবল টেনিস ফেডারেশন। পুরুষ দলে আছেন মানব ঠক্কর, মনুশ শাহ, হরমিৎ দেশাই, পায়াস জৈন এবং গণশেখরন সাথিয়ান। রিজার্ভ হিসেবে রয়েছেন দুই বাঙালি প্যাডলার অঙ্কুর ভট্টাচার্য এবং রণিত ভঞ্জ। মহিলা দলে সুতীর্থা-সিন্ড্রেলা ছাড়া রয়েছেন শ্রীজা আকুলা, দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপরে। তাৎপর্যপূর্ণ বিষয়, দলে সুযোগ পাননি মণিকা বাত্রা। এশিয়াড বা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মণিকাকে ছাড়াই নামার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। আর এক সিনিয়র প্যাডলার স্বস্তিকা ঘোষের সঙ্গে মণিকাকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। এশিয়ান গেমসের শেষ সংস্করণে টিটি-তে একটাই পদক পেয়েছিল ভারত। জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন সৌরভ চক্রবর্তী। ভারতীয় টিটি-তে সবচেয়ে কমবয়সী হিসেবে এশিয়াডের দলে সুযোগ পেলেন সিন্ড্রেলা। বছর ষোলোর এই প্যাডলার বর্তমানে স্লোভেনিয়ায় একটি ডব্লুটিটি ইভেন্টে ব্যস্ত। সেখান থেকে হোয়াটসঅ্যাপ কলে বলছিলেন, “এশিয়ান গেমসে সুযোগ পাওয়াটা লক্ষ্য ছিল। তাই গত কয়েক মাসে পরপর প্রতিযোগিতা খেলেছি। র্যাঙ্কিং পৌনে দু’শো থেকে একশোর কাছে নিয়ে এসেছি। ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়াটা আনন্দের সঙ্গে দায়িত্বেরও। দেশকে পদক এনে দেওয়ার চেষ্টা করব।”




