Thursday, June 18, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘দেখে নেওয়া হবে’!‌ সাংবাদিককে হুমকি সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্যের! খবর প্রকাশের ‘অপরাধে’ সুরজিৎ এবং তাঁর দলবল মারধরের হুমকি দিয়েছে

RK NEWZ অপরাধ খবর প্রকাশ। লাগাতার হুমকি দিচ্ছেন সুরজিৎ, এমনটাই দাবি করা হয়েছে এফআইআরে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই সুরজিৎ।নাগেরবাজার থানায় দায়ের হওয়া এফআইআরে আরও বলা হয়েছে, সুরজিৎ এবং তাঁর দলবল মারধরের হুমকি দিয়েছে ওই সাংবাদিককে। খবর সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে ওই সাংবাদিকের উপর। তাঁর পরিবারের সদস্যদেরও ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেওয়া হয়েছে সুরজিতের তরফ থেকে। ওই সাংবাদিক এফআইআরে আরও জানান, হুমকি দেওয়াটা মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। সিএবিতে বেশ ‘জনপ্রিয়’ এই হুমকি সংস্কৃতি। এফআইআরের আগে সুরজিতের সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন ওই সাংবাদিক। সেখান থেকেই হুমকির বিষয়টি আরও স্পষ্ট হয়। খবর প্রকাশের ‘অপরাধে’ সাংবাদিককে হুমকি! বিস্ফোরক অভিযোগ উঠল সিএবির (CAB) অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ির বিরুদ্ধে। বুধবার নাগেরবাজার থানায় সুরজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই সুরজিৎ। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এক সাংবাদিক। ঘটনার সূত্রপাত দিনপনেরো আগে। বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাচ চলাকালীন দেখা যায়, নোভাস রয়্যাল পুরুলিয়ার ডাগআউটে বসে রয়েছেন সুরজিৎ। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েও কেন তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই নিয়ে প্রশ্ন ওঠে। লোধা কমিটির নির্দেশ অনুযায়ী, এটা পরিষ্কার স্বার্থের সংঘাত। কারণ লোধা আইন অধীনস্থ ভারতীয় বোর্ড ও তার অনুমোদিত সংস্থাদের কড়া নির্দেশিকায় বলা হয়েছে, পদ কিংবা প্রভাবশালী জায়গায় থেকে এমন কিছু করা যাবে না, যাতে ক্রিকেটের সঙ্গে ন‌্যূনতম সমঝোতা হয়। সেই খবর প্রকাশ করেন এক সাংবাদিক। তারপর থেকেই তাঁকে লাগাতার হুমকি দিচ্ছেন সুরজিৎ, এমনটাই দাবি করা হয়েছে এফআইআরে। নাগেরবাজার থানায় দায়ের হওয়া এফআইআরে আরও বলা হয়েছে, সুরজিৎ এবং তাঁর দলবল মারধরের হুমকি দিয়েছে ওই সাংবাদিককে। খবর সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে ওই সাংবাদিকের উপর। তাঁর পরিবারের সদস্যদেরও ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেওয়া হয়েছে সুরজিতের তরফ থেকে। ওই সাংবাদিক এফআইআরে আরও জানান, হুমকি দেওয়াটা মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। সিএবিতে বেশ ‘জনপ্রিয়’ এই হুমকি সংস্কৃতি। এফআইআরের আগে সুরজিতের সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন ওই সাংবাদিক। সেখান থেকেই হুমকির বিষয়টি আরও স্পষ্ট হয়। গত ৮ জুন স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ জমা পড়ে সুরজিতের বিরুদ্ধে। প্রাঞ্জল পাল নামক জনৈক ব‌্যক্তি সিএবি-র এথিক্স অফিসার মহামান‌্য বিচারপতি জ‌্যোতির্ময় ভট্টাচার্য-র কাছে অভিযোগপত্র জমা করেন। সম্ভবত তার আগে থেকেই সুরজিতের ‘থ্রেট কালচার’ চলছিল বলে অনুমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles