Thursday, June 18, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কড়া শাস্তি! চাকরি খোয়ালেন তরুণী!‌ রাইডারকে অশ্রাব্য গালিগালাজ করা তরুণীর কৃতকর্মের মাসুল গুনতে হল

RK NEWZ একটি নামী রিয়েল এস্টেট সংস্থার কর্মী ছিলেন তিনি। ওই সংস্থার তরফে তরুণীকে বরখাস্তের কথা জানিয়ে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়। ওই তরুণীর ব্যবহার সংস্থার আদর্শের পরিপন্থী বলেই জানানো হয়েছে। একেই বোধহয় বলে, যেমন কর্ম, তেমন ফল। অ্যাপ বাইক রাইডারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা তরুণীকে নিজের কৃতকর্মের মাসুল গুনতে হল। ভিডিও ভাইরাল হওয়ার পর চাকরি থেকে বরখাস্ত ওই তরুণী। জানা গিয়েছে, একটি নামী রিয়েল এস্টেট সংস্থার কর্মী ছিলেন তিনি। ওই সংস্থার তরফে তরুণীকে বরখাস্তের কথা জানিয়ে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়। ওই তরুণীর ব্যবহার সংস্থার আদর্শের পরিপন্থী বলেই জানানো হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট ঘটনাটি কলকাতার। তবে কোন এলাকার তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ওই তরুণী সকালে অফিসে যাচ্ছিলেন। সে কারণে তিনি দু’টি অ্যাপ বাইক বুক করে ফেলেন। সামান্য সময়ের ব্যবধানে দু’টি বাইকই গন্তব্যে পৌঁছয়। অভিযোগ, তরুণীর লোকেশনে পৌঁছনোর পর একটি বাইক বুকিং বাতিল করে দেন তরুণী। ওই অ্যাপ বাইক চালক তার প্রতিবাদ করেন। কেন চালক বলেন, “লোকেশনে পৌঁছনোর পর কেন বাতিল করলেন? আমি দেড় কিলোমিটার দূর থেকে তেল পুড়িয়ে এসেছি।” এতেই রণমূর্তি ধারণ করেন তরুণী। অদ্ভুত যুক্তির পাশাপাশি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। টি-শার্ট, জিনস পরিহিতা কর্পোরেট অফিসে যাওয়ার মতো সাজগোজ করা তরুণীর এহেন ভাষাপ্রয়োগ শুনে তাজ্জব নেটদুনিয়া। তাই স্বাভাবিকভাবেই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। উঠেছে বিতর্কের ঝড়ও। একজন শিক্ষিত তরুণী কীভাবে এত দুর্বিনীত হন, স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠতে শুরু করে। ইতিমধ্যে আবার ওই অ্যাপ বাইক চালককে নাকি পাকড়াও করে পুলিশ। পরে যদিও মুক্তি পান। এই ঘটনায় নাকি স্থানীয়দের চাপে পড়ে ক্ষমাও চেয়ে নেন ওই তরুণী। যদিও শেষমেশ রিয়েল এস্টেট সংস্থায় কর্মরত ওই তরুণীকে বরখাস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles