Sunday, June 14, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বাদাম ডায়েটে রাখলে হার্ট ভাল থাকবে? আখরোট খেলে শরীরে নানা ধরনের পুষ্টিগুণ

RK NEWZ আখরোট দিয়ে তৈরি কেক, মাফিন, ব্রাউনি খেতে অনেকেই ভালবাসেন। তবে রোজের ডায়েটে আখরোট রাখা জরুরি। অন্য বাদামের চেয়ে গুণ কোনও অংশে কম নয় আখরোটের। এতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। রয়েছে প্রোটিন, ম্যাগনেশিয়ামের মতো আরও নানা খনিজ পদার্থ। অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে ভরপুর মাত্রায়। অর্থাৎ, আখরোট খেলে শরীরে নানা ধরনের পুষ্টিগুণ যায়। আখরোট দিয়ে তৈরি কেক, মাফিন, ব্রাউনি খেতে অনেকেই ভালবাসেন। তবে রোজের ডায়েটে কেন আখরোট রাখা জরুরি, সে খবর রাখেন কি? চিকিৎসকেরা বলেন, ক্যানসার থেকে হার্টের অসুখ, সবই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আখরোট। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও জুড়ি মেলা ভার এই বাদামের। স্বাস্থ্যকর বলেই মুঠো মুঠো খেয়ে নিলে হবে না, জানতে হবে সঠিক নিয়ম। বয়স্কদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে আখরোট অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ একটি খাবার। এটি শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। বিপাকীয় স্বাস্থ্যের অবনতি, মস্তিষ্কের কার্যক্ষমতা বা চিন্তাশক্তি কমে যাওয়া (ব্রেন ফগ), কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি এবং দ্রুত বার্ধক্যজনিত সমস্যার মতো অনেক সাধারণ স্বাস্থ্যগত জটিলতার মূলে রয়েছে ক্রনিক প্রদাহ। প্রদাহ কমানোর মাধ্যমে আখরোট খুব ভাল। দীর্ঘ মেয়াদে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যরক্ষা, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য রোজের ডায়েটে আখরোট রাখা যেতে পারে। কোনও কিছুই মাত্রাতিরিক্ত খাওয়া উচিত নয়। মাত্র ২৮ গ্রাম, অর্থাৎ প্রায় এক মুঠো আখরোটে ২.৫ গ্রাম উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা শরীরের প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর। এটি স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ, কার্বোহাইড্রেটের পরিমাণ কম। তবে, রোজের ডায়েটে এর চেয়ে বেশি আখরোট না রাখাই ভাল। রোজের ডায়েটে রাখার জন্য চিকিৎসক ক্যালিফোর্নিয়ার আখরোটের রাখার পরামর্শ দিচ্ছেন। রোজের ডায়েটে শুধু কাঁচা আখরোট নয়, বিভিন্ন স্বাস্থ্যকর পদেও আখরোট যোগ করা যেতে পারে। কেক, ব্রাউনি বা মাফিনে দিয়ে খেলে চলবে না। ওটমিল ও স্মুদিতে আখরোট দেওয়া যেতে পারে, দই-ভাতেও মেশানো যেতে পারে, বাড়তি মুচমুচে ভাবের জন্য যে কোনও স্বাস্থ্যকর চাটের উপর ছড়িয়েও খাওয়া যায়। এ ছাড়া আখরোট দিয়ে স্বাস্থ্যকর ডিপও বানানো যায়।

ডায়েটে ছোট ছোট পরিবর্তনের ফলে সুস্থ থাকা সম্ভব। আর সে ক্ষেত্রে রোজের খাবারে বাদাম জাতীয় খাবার রাখা উপকারী। তার মধ্যে এগিয়ে রয়েছে আখরোট। হার্ট, মস্তিষ্ক এবং পেট ভাল রাখতে সাহায্য করে আখরোট। তা ছাড়া আখরোট অ্যান্টি-অক্সিড্যান্টে পরিপূর্ণ। দেহের প্রদাহ রোধ করতে সাহায্য করে আখরোট। পাশাপাশি, আখরোটের মধ্যে অধিক পরিমাণে ফাইবার থাকে, যা পেটের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। আখরোটের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনলের পরিমাণ বেশি থাকে। তাই মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতেও আখরোঠ উপকারী। স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে আখরোট। আখরোট খুব বেশি খেলে সমস্যা হতে পারে। তবে উপকার পাওয়ার জন্য দিনে তিন থেকে চারটি খেলেই যথেষ্ট। রাতে একটি পাত্রে আখরোটগুলি ভিজিয়ে রাখা উচিত। তার পর সকালে তা খেয়ে নেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles