Saturday, June 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিশ্বরেকর্ড!‌ রেড রোডেই হবে যোগ দিবস!‌ মোদির উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসে মূল অনুষ্ঠান কলকাতাতেই

RK NEWZ রেড রোডে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে, তাই কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের বাছাইয়ের জন্য। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। পালাবদলের বাংলায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতায় বিরাট আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠান যে রেড রোডেই হবে, তা সবার আগে লেখে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’ এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। প্রশাসনিক স্তরে শুরু হয় তৎপরতা। সেই খবরেই সিলমোহর। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে মূল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে কলকাতাতেই। আর তা হবে রেড রোডেই। ব্রিগেডের ময়দানে নাকি রেড রোডে,তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল দোলাচল। আগামী কয়েকদিন রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ মুহূর্তে বৃষ্টি হলে মাঠ ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যোগাসন করার ক্ষেত্রে তৈরি হতে পারে জটিলতা। সে কথা মাথায় রেখেই রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। আজ, শনিবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, সচিব সারোদ দিবেদী এবং ডিজি আয়ুষ দিব্যা লোগানাথন, আয়ুর্বেদ অধিকর্তা দেবাশিস ঘোষ একটি বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা জানান, আগামী ২১ জুন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। প্রায় ৩০ হাজার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাসন করতে পারবেন। যাঁরা যোগা করাবেন, তাঁদের বাছাইয়ের কাজ শুরু হয়েছে। একপ্রস্থ বাছাইয়ের কাজ হয়ে গিয়েছে, সল্টলেকের সাইতে। দ্বিতীয় পর্বের বাছাইপর্ব হবে আগামিকাল রবিবার। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ওয়েটিতে হবে সেই অনুষ্ঠান। রেড রোডে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে, তাই কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের বাছাইয়ের জন্য। তবে অসমর্থিত সূত্রের খবর, সংঘের শাখা ক্রীড়া ভারতী মারফৎ বেশ কিছু প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ করেছে। অন্যদিকে এদিন আরও একটি বড় ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। রবিবার ভোরে যোগসঙ্গম পোর্টালের মাধ্যমে গিনেস বুকে নাম তোলার জন্য একটা বিশেষ অভিযান চলবে। যা মূলত যোগ দিবসের অনুশীলন হিসাবেই ধরা হবে। কেন্দ্রের লক্ষ্য, মূল যোগ দিবসের আগেই যোগ নিয়ে বিশ্বরেকর্ড গড়বে ভারত।

ডিজি আয়ুষ দিব্যা লোগানাথন জানিয়েছেন, যাঁরা যাঁরা গিনেস বুকে নাম তোলার অভিযানে শামিল হতে চান, তাঁরা মিসড কল দিতে পারেন। মিসড কল দিতে হবে এই নম্বরে- ১৮০০ ৩১৫ ৭০০৮। তবে যে নম্বর থেকে মিসড কল দেবেন, তাতে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে। সেখানেই পৌঁছে যাবে একটি লিংক। সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং সেই লিংকে ক্লিক করেই রবিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন আবাসন, স্কুল-কলেজ, সরকারি প্রতিষ্ঠান সবাইকে এই যোগসঙ্গমে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, গিনেস বুকে নাম উঠলে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই আলাদা সার্টিফিকেট পাবেন। ইতিমধ্যে রাজ্যজুড়ে তুমুল তৎপরতা শুরু হয়েছে এই গিনেস বুকে নাম তোলার জন্য। সচিব সারোদ দিবেদী এই বিষয়ে জানিয়েছেন, হাতে সময় হাতে খুবই কম। কিন্তু চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে। সর্বশক্তি দিয়ে ঝাপানো হয়েছে যাতে সবাই গিনিশ বুকে তুলতে পারেন। আর বিশ্বরেকর্ড গড়তে পারি। আর আগামী ২১ তারিখের মূল অনুষ্ঠানকে মাইলফলক করে তুলতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles