Thursday, June 11, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শুরু ৪৮ দেশের অভিযান!‌ মঞ্চে ভারতীয় অভিনেত্রী নোরা ফতেহী

RK NEWZ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর পর আবার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। সেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের স্বপ্নভঙ্গ করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। চার বছরের অপেক্ষা শেষ। ২০২২ সালে কাতারে মেসির আর্জেন্টিনার বিশ্বজয় করার পর কেটে গিয়েছে চার চারটি বসন্ত। অবশেষে আজ শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপে চমক যেমন রয়েছে, তেমন রয়েছে বিষাদের সুর। কারণ, এই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলেছে অনেক তারকার, যার মধ্যে উল্লেখযোগ্য নাম, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচ প্রমুখ। এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ৪৮টি দেশ। ১২টি গ্ৰুপে ভাগ করা হয়েছে এই দেশগুলিকে। প্রতি গ্ৰুপে রয়েছে ৪টি করে দল। প্রতি গ্রুপ থেকে প্রথম ২ দল যাবে রাউন্ড অফ ৩২-এ। সেই সঙ্গে যাবে সেরা আটটি তৃতীয় স্থানের দল। এই বিশ্বকাপের আয়োজক তিন দেশ অর্থাৎ মেক্সিকো, আমেরিকা ও কানাডাতেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আজ প্রথম ম্যাচ হচ্ছে মেক্সিকোতে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেখানে পারফর্ম করবেন জে বালভিন, ড্যানি ওশান, আলেজান্দ্রো ফার্নান্দেজ, লিলা ডাউন্স, মানা, টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা। একইরকম ভাবে আমেরিকাতেও মঞ্চ মাতাতে তৈরী থাকবেন কেটি পেরি, ফিউচার, লিজার মতো শিল্পীরা। কানাডার টরোন্টোতে উদ্বোধনী ম্যাচে রয়েছেন অ্যালানিস মরিসিটি, ইলিয়ানা, উইলিয়াম প্রিন্স, জেসি রিয়াজ, মাইকেল বাবলের মতো শিল্পীরা। থাকবেন ভারতীয় অভিনেত্রী নোরা ফতেহীও। বিশ্বকাপের তিনটি আয়োজক দেশ, তাই তিনটি ম্যাসকট বানানো হয়েছে। ম্যাপল (কানাডা), জায়ু (মেক্সিকো) ও ক্লাচ (আমেরিকা)। এর মধ্যে ম্যাপল একটি গরু, জায়ু একটি জাগুয়ার ও ক্লাচ একটি ঈগল।

বিশ্বকাপ ২০২৬-এর বলের নাম রাখা হয়েছে ত্রিয়োন্দা। ২০২২ বিশ্বকাপের মতো এই বলেও থাকবে বিশেষ মাইক্রো চিপ। ১৪ গ্রাম ওজনের এই চিপের ক্ষমতা ৫০০ হার্ৎজ। প্রতি মুহূর্তে বলের পজিশন, গতিবেগ ও গতিপথ জানা যাবে এই চিপ থেকে, যা আরও সাহায্য করবে ফিফাকে। বিশ্বকাপে তিন দেশ মিলিয়ে মোট ১৬টি ভেন্যুতে খেলা হবে। এর মধ্যে ১১টি মাঠ আমেরিকার, ৩টি মেক্সিকোর ও ২টি কানাডার।

পুরস্কার মূল্য :

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৪৭৭ কোটি ৫০ লক্ষ টাকা)। রানার্স দল পাবে ৩ কোটি ৩০ লক্ষ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩১৫ কোটি ৮৮ লক্ষ টাকা)। তৃতীয় স্থানের দল পাবে ২ কোটি ৯০ লক্ষ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২৭৭ কোটি ৫৯ লক্ষ টাকা) ও চতুর্থ স্থানের দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ২৫৮ কোটি ৪৪ লক্ষ টাকা)।

২০১০ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর পর আবার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। সেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। শেষ মুহূর্তে গোল করে নেদারল্যান্ডসের স্বপ্নভঙ্গ করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবারেও স্পেনের দলে প্রতিশ্রুতিবান খেলোয়াড় রয়েছেন প্রচুর। তবে স্পেন কি চ্যাম্পিয়ন হবে? নাকি অন্য কোনও দল বিশ্বকাপ ট্রফি তুলবে? সেই দিকেই আজ থেকে আগামী ৩৮ দিন নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
‌‌‌‌‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles