Friday, May 15, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আবাসন ব্যবসায় আসবে গতি? রাজ্যে সরকার বদলে বাড়তে চলেছে নতুন বাড়ি ও ফ্ল্যাটের বিক্রি?

RK NEWZ দীর্ঘ দিন ধরেই দেশের অন্য মেট্রো শহরগুলির নিরিখে আবাসন শিল্পে কলকাতা-সহ বাংলার পারফরম্যান্স বেশ খারাপ। রাজ্যে পালাবদলের পর পাল্টাতে চলেছে সেই চিত্র? ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পদ্মশিবির কুর্সি পাওয়ায় আগামী দিনে কতটা চাঙ্গা হবে রিয়েল এস্টেট বাজার? কলকাতা ও আর আশপাশের এলাকায় বাড়বে নতুন বাড়ি বা ফ্ল্যাটের বিক্রি? বর্তমানে এই প্রশ্নের জবাব খুঁজছে যাবতীয় বাজার নজরদার সংস্থা। বিশেষজ্ঞদের কথায়, বছরের পর বছর ধরে যথেষ্ট ধীর গতিতে এগিয়েছে বাংলার রিয়েল এস্টেট ব্যবসার সূচক। দেশের অন্য মেট্রো শহরগুলির নিরিখে এখানে নতুন প্রকল্প চালু করার প্রবণতা বেশ কম। শুধু তা-ই নয়, নয়ডা, গুরুগ্রাম বা বেঙ্গালুরুর তুলনায় কলকাতায় ফ্ল্যাটের চাহিদাও নিম্নমুখী। শুভেন্দু জমানায় সেই পরিস্থিতির বড় বদল আসতে চলেছে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। এ বছরের (২০২৬ সাল) প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশের শীর্ষ আটটি শহরে আট শতাংশ নিম্নমুখী হয়েছে আবাসন বিক্রির সূচক। তবে এই সময়সীমার মধ্যে স্থিতিশীলতা দেখিয়েছে কলকাতার রিয়েল এস্টেট বাজার। বছরের প্রথম ত্রৈমাসিকে শহরে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৪,০৪৩টি। ২০২৫ সালের জানুয়ারি-মার্চের তুলনায় তা পাঁচ শতাংশ বেশি। বাজার নজরদার সংস্থাগুলি জানিয়েছে, এ বছর সারা দেশেই কিছুটা বেড়েছে আবাসনের দাম। তার পরেও ২০২৬ সালের প্রথম তিন মাসে বাংলায় চালু হওয়া নতুন রিয়েল এস্টেট প্রকল্পগুলির সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৭৫। গত বছরের (২০২৫ সাল) প্রথম ত্রৈমাসিকে নতুন আবাসনের প্রতি বর্গফুটের দাম ছিল ৫,৭৪৮ টাকা। সেটা তিন শতাংশ বেড়ে এ বার ৫,৯৩৭ টাকা হয়েছে। অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা সাত শতাংশ হ্রাস পেয়ে ১৯,০৬২তে নেমে এসেছে। এ বছর ফ্ল্যাট বিক্রির অনুপাত ৪.৪ থেকে বেড়ে পাঁচ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এর সুফল কলকাতার বাজারে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। রিয়েল এস্টেট নজরদার সংস্থাগুলি জানিয়েছে, বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের জেরে কিছু দিনের মধ্যেই বাড়তে পারে ফ্ল্যাটের বিক্রি। এখানে লগ্নির সুযোগ পেতে পারেন ভিন রাজ্যের একাধিক সংস্থা, বলছেন বিশ্লেষকদের একাংশ। ভারতের তৃতীয় বৃহত্তম মেট্রো শহর হওয়া সত্ত্বেও আবাসন বিক্রির নিরিখে সারা দেশে কলকাতার স্থান অষ্টম। একে টিয়ার-২ শহরগুলির মধ্যে ভাল বলা যেতে পারে। তবে রিয়েল এস্টেটে উন্নতির ক্ষেত্রে বাংলার পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। শুভেন্দু জমানায় সেটা কাটিয়ে উঠতে পারলে নতুন ফ্ল্যাটের বিক্রি যে বাড়বে, তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles