Thursday, March 19, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মমতার ‘‌‘‌দাগী’‌’ প্রার্থীতালিকা‌!‌ জেল খেটে ‘‌পার্থ’‌ই শুধু ‘‌টিকিট-‌হীন’‌ কেন?‌ প্রিজন ভ্যান চাপড়ানো ও ‘‌মমতার দিকে আঙুল তোলা’‌ দুর্নীতিতে অভিযুক্ত জেলখাটা কুনাল এবার বেলেঘাটা থেকে প্রার্থী!

জেল খাটা বিধায়ক?‌ টিকিট পেলেন অভিযুক্ত জেল খাটা প্রার্থীরাও। নিয়োগ মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের, নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অপরদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ। রেশন দুর্নীতি হোক কিংবা নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় নাম জড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রীদের। নিয়োগ মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের, নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অপরদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ। এদের অনেকেই জেল খেটে এসেছেন। জীবন এখনও জেলে রয়েছেন।

নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে ছিলেন প্রায় তিন বছরের কাছাকাছি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল পার্থ বেহালা পশ্চিম থেকে টিকিট পাবেন কি না। তবে, দেখা গেল সেখানে দাঁড় করানো হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। নিয়োগ মামলায় অপর অভিযুক্ত হলেন মানিক ভট্টাচার্য। যিনি পলাশিপাড়ার বিধায়ক ছিলেন। তিনিও দীর্ঘদিন জেলে ছিলেন। তবে, এবার তিনি টিকিট পাননি। তাঁর বদলে টিকিট পেয়েছেন রুকবানুর রহমান। মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্র। সেখানকার নতুন মুখ তৃণমূল প্রার্থী প্রতিমা রজক। প্রতিমা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। ২০২১ সালে জীবনকৃষ্ণ সাহার কাছে পরাজিত হন এই প্রতিমা। মাস কয়েক আগে তৃণমূলের যোগদান করেন। জীবনকৃষ্ণ নিয়োগ মামলায় বর্তমানে জেলে রয়েছেন। দেগঙ্গায় প্রার্থী করা হয়েছে আনিসুর রহমানকে। তৃণমূলের প্রার্থী। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল। জেলও খেটেছেন। তবে এবার টিকিট পেয়েছেন। হাবড়া থেকে আবার লড়বেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। জামিনে মুক্ত হয়ে ফিরে এসেছেন। ফের প্রার্থী করেছে তৃণমূল।

অনেক নতুন মুখ। জেলখাটা কুনাল এবার বেলেঘাটা থেকে লড়বেন। এক সময় তিনি রাজ্যসভার সাংসদ। পরে দীর্ঘদিন তৃণমূলের মুখপাত্র। বর্তমানে কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। জেলখাটা কুনাল এবার প্রার্থী বেলেঘাটার। নোয়াপাড়া থেকে এবার লড়াই করবেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। হটস্পট নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। আলোচনা চলছিল কে সেখান থেকে তৃণমূল হয়ে লড়াই করবেন। সেই নন্দীগ্রামে নতুন মুখ পবিত্র কর। অপরদিকে, উত্তরপাড়া লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এর আগে সেখানে তৃণমূলের বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক। তবে এবার টিকিট পাননি। এর আগে তমলুক থেকে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে বিধায়ক পদের জন্য এই প্রথম লড়াই করবেন তিনি। তাঁকে এবার দাঁড় করানো হয়েছে চুঁচুড়া থেকে। এবার নতুন টিকিট পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। তবে এবার তিনি উলুবেড়িয়া থেকে লড়বেন। অপরদিকে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সামিমা আহমেদকে। একেবারে নতুন মুখ। এমনকী, জীবনের প্রথম রাজনৈতিক লড়াইয়ে নামলেন শামিম। এর আগে কখনো ভোটে লড়েননি। ডায়মন্ড হারবার বিধানসভার সরিষা অঞ্চলের অবজারভার থাকার পর ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে অমিত শাহ বলেনছিলেন, ‘‌মা-মাটি-মানুষ বলে ক্ষমতায় আসা রাজ্যের শাসকদল মমতার সরকার। আর সেই মাটি এখন অনুপ্রবেশকারীরা হজম করছে, মহিলাদের নিরাপত্তা নেই। মা-মাটি এবং মানুষ রক্ষা করতে গেলে বিজেপি সরকার গড়তে হবে।’ আর বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের খুঁজে খুঁজে জেলে ভরা হবে। গুনে গুনে উল্লেখ করেছেন ১৪ জন নেতা-মন্ত্রী-বিধায়কের নাম যাঁরা দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন। অমিত শাহ আরও বলেছিলেন, ‘‌সব সীমা অতিক্রম করেছে দু্র্নীতি। এখানকার মানুষ সিন্ডিকেট নিয়ে বিরক্ত। গুণ্ডাদের হাতে যায় টাকা। এই সরকারের কি থাকা উচিত?’ এরপরই রাজ্যের নেতা-মন্ত্রী-বিধায়কদের নাম উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মদন মিত্র, পরেশ পাল, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, অনুব্রত মণ্ডল, সকলেই জেলে গিয়েছেন। আমাদের সরকার গড়তে দিন, বাকিদেরও ভরে দেব। মমতাজি, সাহস থাকলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাইলে, এঁদের টিকিট দেবেন না। ওঁদের টিকিট না দিলে ওঁরা ভাইপোর নাম বলে দেবে। ক্ষমতায় এলে দুর্নীতির তদন্ত করব। এক এক জন দুর্নীতিগ্রস্তকে বেছে বেছে জেলে ঢোকাব।’‌ মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‌মমতার শাসনে দুর্নীতিকে প্রতিষ্ঠান করে ফেলেছে। এসএসসি, পুরসভা নিয়োগ, গরু, ১০০ দিনের কাজ, পিএম আবাস যোজনা দুর্নীতি হয়েছে। হাজার হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে। মমতাজি, আপনার চোখে পড়ে না। ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্নে আপনার চোখে ছানি পড়েছে। বাংলার মানুষ ছানির অস্ত্রোপচার করে দেবে। আপনার চোখে সব পড়বে।’

জনতার দৃষ্টিকোন বিচারে একনজরে তৃণমূলের দাগী প্রার্থীদের তালিকা —

প্রিজন ভ্যান চাপড়ানো ও ‘‌মমতার দিকে আঙুল তোলা’‌ জেলখাটা কুণাল ঘোষ টিকিট পেয়েছেন।


রেশন কেলেঙ্কারিতে জড়িত ও মহিলা বিতর্কে জড়িত জেল খেটা আসা জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়েছেন।


এসএসসি কেলেঙ্কারিতে জড়িত পরেশ অধিকারী টিকিট পেয়েছেন।

সওকাত মোল্লা ও জাহাঙ্গীর খান “শেখ শাহজাহান ঘনিষ্ঠ” টিকিট পেয়েছেন।

রেশন বণ্টন কেলেঙ্কারির অভিযুক্ত শঙ্কর আঢ্যার মেয়ে টিকিট পেয়েছেন।


ধর্ষণ মামলার অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টিকিট পেয়েছেন।


জেল খাটা মদন মিত্র টিকিট পেয়েছেন।

নারায়ণ গোস্বামী গরু পাচারের অভিযুক্ত, টিকিট পেয়েছেন।

মলয় ঘটক কয়লা কেলেঙ্কারিতে জড়িত, টিকিট পেয়েছেন।

চন্দ্রনাথ সিনহা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযুক্ত, টিকিট পেয়েছেন।

সুবোধ অধিকারী, চিটফান্ড মামলার অভিযুক্ত, টিকিট পেয়েছেন।

রথীন ঘোষ, পৌর নিয়োগ কেলেঙ্কারির অভিযুক্ত, টিকিট পেয়েছেন।

সুজিত বসু, পৌর নিয়োগ কেলেঙ্কারির অভিযুক্ত, টিকিট পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles