Tuesday, March 17, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বাংলায় ভোটের জনমত সমীক্ষায় ‘‌RK NEWZ ’‌!‌ তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি, তবে ব্যবধান অল্প?‌

RK NEWZ সমীক্ষা অনুযায়ী,
তৃণমূল কংগ্রেস (TMC) জিততে পারে ১০০–১১৫টি আসন।
বিজেপি (BJP) ১৫৫–১৭০টি আসনে জিততে পারে।
অন্যান্যরা জিততে পারে ৫–৯টি আসন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (West Bengal Election 2026) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবাসরীয় বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। সব দফার ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে ৪ মে। এই ঘোষণার পরই পরই এদিন প্রকাশ হয়েছে নতুন জনমত সমীক্ষা (West Bengal Opinion Poll 2026)। RK NEWZ সমীক্ষা বলছে, রাজ্যে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে থাকলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে ব্যবধান খুব বেশি নয়।

RK NEWZ সমীক্ষা অনুযায়ী,
তৃণমূল কংগ্রেস (TMC) জিততে পারে ১০০–১১৫টি আসন।
বিজেপি (BJP) ১৫৫–১৭০টি আসনে জিততে পারে।
অন্যান্যরা জিততে পারে ৫–৯টি আসন।

পূর্বাভাস অনুযায়ী তৃণমূল ফের সরকার গঠন থেকে বিরত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিজেপিও উল্লেখযোগ্য সংখ্যক আসনে লড়াই জমিয়ে টেক্কা দিতে পারে। ভোট শতাংশে ব্যবধান আরও কমার ইঙ্গিত পাওয়া গেছে জনমত সমীক্ষায়। দেখা যাচ্ছে, দুই প্রধান শক্তির মধ্যে ব্যবধান খুবই কম। তৃণমূল পেতে পারে ৪১–৪৩ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪৩–৪৫ শতাংশ ভোট। অন্যান্যরা ১৩–১৫ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ ভোটের শতাংশে লড়াই কার্যত হাড্ডাহাড্ডি হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা। জনমত সমীক্ষায় সব সময়ে সঠিক ফলাফল পাওয়া যায় না। তুলনায় বুথ ফেরত সমীক্ষায় অনেক স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তা ছাড়া স্যাম্পেল সাইজ সহ বহু বিষয়ের উপর ফলাফল নির্ভরশীল।

কোন দফায় কোথায় ভোট
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

প্রথম দফায় ২৩ এপ্রিল মোট ১৫২টি আসনে ভোট হবে। যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেগুলি হল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল মোট ১৪২টি আসনে ভোট হবে। যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেগুলি হল, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles