শুধুমাত্র বিনোদুনিয়ার গ্ল্যামার কাজে লাগিয়ে ভোট জয়ের পক্ষে নয় গেরুয়া শিবির। সোমবার সম্ভবত বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রার্থীতালিকা প্রস্তুত বিজেপির। ছাব্বিশের নির্বাচন গেরুয়া শিবিরের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী এক জনসভার মঞ্চ থেকে সেকথা আগেই দাবি করেছেন। ভোট হবে এসআইআর পরবর্তী পরিস্থিতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বঙ্গ বিজেপির অনেকটাই এগিয়ে। এসআইআর ভোটবাক্সে বিজেপির লাভ। আত্মবিশ্বাসী পদ্মশিবির।
প্রার্থীতালিকা সাজানোর ক্ষেত্রেও বিশেষ নজর। বিধায়ক প্রায় সকলেই ভোটে টিকিট পাচ্ছেন। এছাড়া দক্ষ সংগঠক হিসাবে পরিচিত সকলকেই দেওয়া হতে পারে টিকিট। দিলীপ ঘোষ কোন কেন্দ্র থেকে টিকিট পান, সেদিকে বিশেষ নজর রয়েছে সকলের। মোদির মুখে বারবার তরুণ প্রজন্মের কথা শোনা যায়। সূত্রের খবর, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে বেশ কয়েকজনকে টিকিট দেওয়া হতে পারে। শুধুমাত্র বিনোদুনিয়ার গ্ল্যামার কাজে লাগিয়ে ভোট জয়ের পক্ষে নয় গেরুয়া শিবির। তাই দলের সঙ্গে যুক্ত নয় তেমন কোনও তারকাকে টিকিট দেওয়া হবে না। কারা টিকিট পাবেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর।





