Tuesday, March 10, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএলের সূচি নিয়ে সমস্যায় ভারতীয় বোর্ড!‌ ১৩ মার্চের মধ্যে প্রকাশ করা হবে প্রথম ২০ দিনের নির্ঘণ্ট

আইপিএলের সূচি তৈরি নিয়ে সমস্যায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জানার পর পুরো প্রতিযোগিতার সূচি প্রকাশ করতে চান বোর্ড কর্তারা। একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আইপিএলের পূর্ণাঙ্গ সূচি তৈরি করতে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। যদিও ২৮ মার্চ থেকে আইপিএল শুরু হওয়া নিশ্চিত। প্রাথমিক ভাবে প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং কেরলে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচন কমিশন এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি। এই পরিস্থিতিতে আইপিএলের সূচি নিয়ে সমস্যায় পড়েছে বিসিসিআই। নির্বাচনের সময় আইপিএলের ম্যাচের নিরাপত্তা নিয়ে সমস্যা হয়। তাই সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চাইছেন বিসিসিআই কর্তারা। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘‘আগামী দু’তিন দিনের মধ্যে আমরা আইপিএলের প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করব। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনের সূচি জানার পর আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হবে।’’ প্রথম ২০দিনের সূচি ১৩ মার্চের মধ্যে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব। শইকীয়া জানিয়েছেন, আগামী আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে। গত বারের চ্যাম্পিয়ন আরসিবির চারটি হোম ম্যাচও হবে বেঙ্গালুরুতে। যে রাজ্যে যে দিন নির্বাচন থাকবে, সে দিন সেই রাজ্যে ম্যাচ আয়োজন সম্ভব নয়। নির্বাচনের আগের এবং পরের দিনও খেলা রাখতে চায় না বিসিসিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles