ধর্মতলার ধরনা মঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাঁটালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য, “বিজেপি ও কমিশন সাধারণের ভোটাধিকার কাড়ছে। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে। নটি-ন্যাস্টি বিজেপি পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে।” কেউ লড়াই না করলেও, বাংলা লড়াইয়ের পথে থাকার বার্তা দিয়ে জনতার দরবারে বিচার চান তৃণমূল সুপ্রিমো। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা ও তৃণমূলের অভিযোগ, বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ‘ভ্যানিশ’ করে দিয়েছে। এদিন নাম বাদ যাওয়া এমন কিছু ভোটারদের সামনে আনেন। তাঁদের উদ্দেশ্যে বলেন, “বিজেপি ও কমিশন নাম ভ্যানিশ করেছে। জনগণকে কাগজ দেখান। সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট আধার কার্ড যুক্ত করতে বলেছিল। কিছু করেনি। এটা মাত্র কয়টি উদাহরণ। আরও ভোটার রয়েছে। বিজেপির কথায় কমিশন এই কাজ করেছে।জনগনের সামনে প্রমাণপত্র নিয়ে এসেছি। ওরা সুপ্রিম কোর্টের রায় অমান্য করছে। সবার আধার কার্ড আছে। বিজেপি বলছে বলে নাম ভ্যানিশ করছে। ওরা বিজ্ঞাপন দেয় ভোটারদের নিয়েই গণতন্ত্র। তাহলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কেন? ভারতের জনগণকে জবাব দিতেই হবে।” অভিযোগ তোলেন নোট বন্দির পর ভোট বন্দি করছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি সংবিধান, গণতন্ত্রও বন্দি করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। আরও অভিযোগ, কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না, বাংলার মানুষ জবাব দেবে হুঙ্কার মমতার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল। গতকাল, শুক্রবার মধ্যরাত থেকেই গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই বিষয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী কাল, রবিবার মিছিলের ডাক দেন। হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভে আসার বার্তা দিয়েছেন। দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় এমার্জেন্সি বা জরুরিকালীন ক্ষমতা (এসমা) জারি করল কেন্দ্র। ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে। ৮৭৯ টাকার গ্যাস এবার কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন দাম শনিবার থেকেই ধার্য হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দামও সিলিন্ডার পিছু বাড়ানো হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ১৯৯০ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে রেস্তরাঁয় খাওয়ার খরচ বাড়বে। সেই আশঙ্কাও করা হয়েছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। মধ্যবিত্তের হেঁসেলে মূল্যবৃদ্ধির আঁচ অনেকটাই বাড়বে, সেই আশঙ্কা করা হয়েছে। শুধু তাই নয়, দুটি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন করা হয়েছে, বলেও খবর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্য তীব্র ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কেন এভাবে গ্যাসের দাম বাড়ানো হল? এরপর সাধারণ মানুষ কী করবে? গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেলে কীভাবে সাধারণ মানুষ রান্না করবে? সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন। “আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন?” কটাক্ষ মমতার। এই ইস্যুতে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী। আগামী কাল, রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা পোশাকে থাকবেন। প্রতিবাদ মিছিলে আসা সাধারণ মানুষজন থেকে নেতৃত্বরা কালো পোশাক পরবেন।মিছিলে আসা মহিলাদের হাতা-খুন্তি নিয়ে আসার আহ্বান করেছেন। দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। তার প্রতিবাদে রবিবার, আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্নাস্থল থেকে তিনি মহিলাদের হাতা, খুন্তি নিয়ে মিছিলে উপস্থিত হতে বলেন। তবে তিনি পরবেন সাদা শাড়ি, সে কথাও জানিয়েছেন। এই মিছিল কোথা থেকে কখন হবে, তার পরিকল্পনা করার দায়িত্ব মমতা দিয়েছেন তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।
রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল যুবসাথীর কথা। শনিবার থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই তাতে খুশি বেকার যুবক-যুবতীরা। ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে তাঁর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করেন। যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় তাঁরা টাকা পাবেন না। জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তবে এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী। রবিবার ফের পথে নামবেন তিনি। কালো শাড়ি পরে হাতা, খুন্তি হাতে মহিলাদের মিছিলে শামিল হওয়ার আর্জি জানান মমতা। বলে রাখা ভালো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে। ৮৭৯ টাকার গ্যাস এবার কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন দাম শনিবার থেকেই কার্যকর। সরকারি নির্দেশ অনুযায়ী, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই ২১ দিনের ব্যবধান থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার ২১ দিন না হলে দ্বিতীয়টি বুকিং করা যাবে না। বর্তমানে ১৫ দিনের সময়সীমা রয়েছে। এরই প্রতিবাদে ধরনা মঞ্চ থেকে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





