Saturday, March 7, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তৃণমূলের কারা কারা টিকিট পাচ্ছেন না? বিরাট বদল?‌ হাওড়ার শিবপুরে দলের ‘‌গলার কাঁটা’‌ মনোজ আপাতত বাতিলের খাতায়?‌ ঘোরাফেরা করছে সৎ-‌নিষ্ঠাবান ক্রীড়াসাংবাদিকের নাম!‌

তৃণমূলের অন্তত ৪৯ জন বর্তমান বিধায়ক এবং হেভিওয়েট এক ঝাঁক মন্ত্রী বাদ। ২০২৬এর বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন না অনেকেই। কারা পাবেন না?‌ নেতিবাচক প্রসঙ্গ?‌ তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচাৰ্য এবার টিকিট পেতে চলেছেন। লড়তে পারেন হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে। অন্য দিকে জানা যাচ্ছে, ষোলো আনা নির্বাচনী লড়াইয়ে নামার ইচ্ছে থাকলেও দুর্নীতিতে কলঙ্কিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টিকিট পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। বাতিলের তালিকায় অনেক প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, জলে স্থলে থাকায় সমান দক্ষ বড়ঞ্চার বর্তমান বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, রাজারহাট-গোপালপুরের বিধায়ক ও নামী গায়িকা অদিতি মুন্সী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বারাসতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং শিক্ষা দুর্নীতিতে কলঙ্কিত নদীয়ার পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচাৰ্য এবার টিকিট পাচ্ছেন না। শিবপুর বিধানসভা থেকে মনোজ তিওয়ারীর নামে অসংখ্য অভিযোগের পাহাড় থেকে শুরু করে গোষ্ঠীকোন্দল বাঁধানোর পাশাপাশি অবৈধ তোলাবাজীর অসংখ্য অভিযোগ থাকায় দল হাত গুটিয়ে নিচ্ছে বলেই সূত্রের খবর। এছাড়াও তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে হাওড়ার মুখ্য প্রশাসক হাওড়ার সুভদ্র ডাক্তারবাবু সুজয় চক্রবর্ত্তীকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমেও সমাজমাধ্যমেও ভাইরাল। শিবপুরে কান পাতলে এখনও গুঞ্জন শোনা যাচ্ছে মনোজের বিরুদ্ধাচারণের কথা। দলেরই অধিকাংশ মেনে নিতে পারছেন না মনোজের দাম্ভিক ও হাম-‌বড়া মনোভাপন্নতাকে। এছাড়াও পার্সোনাল সেক্রেটারীকে দিয়ে মানুষকে ধমকানোর অসংখ্য অভিযোগ রয়েছে মনোজ তিওয়ারীর বিরুদ্ধে। সেক্ষেত্রে সবদিক পুনর্বিবেচনা করে দলের ‘‌গলার কাঁটা’‌ মনোজ তিওয়ারী আপাতত বাতিলের খাতায়?‌

ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তৎপরতা দলগুলির। কোন কোন জেলায় কোন কোন প্রার্থী দাঁড় করানো হবে সেই নিয়ে এখন চিন্তা শাসকদল থেকে শুরু করে বিরোধীদের মধ্যে। এদিকে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল করেই চলেছে তৃণমূল কংগ্রেস। অনেকের ধারণা জনসংযোগ বৃদ্ধি করতে নির্বাচনে প্রার্থী তালিকায় দেখা যাবে যুবনেতা এবং নেত্রীদের নাম। যদিও সেই নাম প্রকাশ্যে আসেনি। কিন্তু এই অবস্থায় তৃণমূলের আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এল। জানা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনের টিকিট পাবে না তৃণমূলের অনেক হেভিওয়েট প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে তাই নিয়ে সম্প্রতি কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন। এছাড়াও প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও। তবে বাদ যেতে চলেছে তিন হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে একের পর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম উঠে এসেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরপরই গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। শুধু তাই নয়, তৃণমূল মহাসচিবের পদ থেকে পার্থকে সরানোর পাশাপাশি দল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়। যা এখনও বহাল রয়েছে। এরপর জেলমুক্তির পরেও পার্থকে দলে ফেরানোর আগ্রহ দেখা যায়নি তৃণমূলে। তাই সেক্ষেত্রে তাঁকে এবার টিকিট নাও দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এছাড়াও সবচেয়ে বড় কারণ যেহেতু, পার্থর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই এখনও তিনি অভিযুক্তদের তালিকায় রয়েছেন। শুধু পার্থ চট্টোপাধ্যায় একা নন, ভোটে না দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে শাসকদলের আরও দুই হেভিওয়েট বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহার। আসলে নিয়োগ দুর্নীতি মামলায় পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পরেই তৃণমূলের অন্দরে নানা আভাস পাওয়া গিয়েছিল যে এবার তাঁকেও নির্বাচনে দাঁড় করাবে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই অবস্থা বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক ২০২৪ সালের মে মাসে জামিন পেয়েছিলেন। তবে পরবর্তীতে ইডি তাঁকে আবারও গ্রেফতার করে। গতবছর আদালতে তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে তাই বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া বেহালা পূর্ব আসনে একুশের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, নির্বাচনে জেতেনও। শোভন তৃণমূলে ফিরে আসার পর বেহালা পূর্বে কে প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। তৃণমূল সূত্রে খবর, ছাব্বিশের নির্বাচনে বেহালা পূর্বে প্রার্থী করা হতে পারে রত্নাকেই। আবার রত্নার বাবা দুলাল দাস মহেশতলার বিধায়ক। সূত্রের খবর, তিনি দলকে জানিয়েছেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। সেক্ষেত্রে রত্নাকে মহেশতলায় প্রার্থী করা হতে পারে কি না, তা নিয়েও আলোচনা চলছে। শোভনকে কোথায় প্রার্থী করা হতে পারে? পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিমে শোভনকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছিল। তবে তৃণমূল সূত্রে খবর, বেহালা পশ্চিমে বিনোদন জগতের জনপ্রিয় কোনও মুখকে প্রার্থী করা হতে পারে। আর উত্তর কলকাতার কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। এখন দেখার আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় কার কার নাম উঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles