অর্জুন তেন্ডুলকরের বিয়ে উপলক্ষে দক্ষিণ মুম্বইয়ের ভেন্যুতে ভারতীয় ক্রিকেটের তারকাদের সমাগম। বাজল সানাই, চারহাত এক হল অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চান্দকের। দক্ষিণ মুম্বইয়ের একটি প্রাইভেট ভেন্যুতে গাঁটছড়া বাঁধলেন শচীন তেন্ডুলকরের একমাত্র পুত্র৷ মুম্বইয়ে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাভাবিকভাবেই বসবে চাঁদের হাট। তার আগে লক্ষ্মীবারের সকালে সচিন-পুত্রের বিয়ে সাক্ষী থাকল তারকাদের হাটের। ক্রিকেট তো ছিলই, অর্জুন-সানিয়ার বিয়েতে মিলেমিশে একাকার শিল্প এবং বিনোদুনিয়ার বড় বড় নামেরাও। পরিবার, ঘনিষ্ঠদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের তাবড় ব্যক্তিদের আগমনে দক্ষিণ মুম্বইয়ের ভেন্যু ছিল গমগমে। সকলেই আশীর্বাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে গেলেন নবদম্পতিকে। তবে যে বিষয়টি উল্লেখ না-করলেই নয়, তা হল ‘মাস্টার-ব্লাস্টার’-এর ছেলের বিয়েতে ভারতীয় ক্রিকেটের পুনর্মিলন। সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকর, যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং কে ছিলেন না সেখানে। এমনকী সেমিফাইনালের আগে ক্রিকেট ইশ্বরের নিমন্ত্রণে সাড়া দিয়ে অর্জুন-সানিয়ার বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও। ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অর্জুন তেন্ডুলকরের বিয়ের অনুষ্ঠানে গৌতম গম্ভীর। কোচ ছাড়াও ভারতীয় দলের কয়েক জন সদস্যকে দেখা গিয়েছে অনুষ্ঠানে। তবে বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটারকে দেখা যায়নি। গম্ভীর ছাড়া ভারতের বিশ্বকাপের দলের কাউকে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। তবে শ্রেয়স আয়ার, পৃথ্বী শয়ের মতো ভারতীয় ক্রিকেটারেরা অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ছিলেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, আশিস নেহরা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বেঙ্কটেশ প্রসাদ, জাহির খান, সুরেশ রায়না, মহম্মদ কাইফ, আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারেরা। শিল্পপতি অনিল অম্বানিও সপরিবার উপস্থিত ছিলেন অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠানে। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, বিধু বিনোদ চোপড়া, শঙ্কর মহাদেবন, আমির খান, ফারহান আখতার, আরতি সিংহ, আশুতোষ গোয়ারিকর-সহ বলিউডের বহু পরিচিত মুখকে দেখা গিয়েছে।
বিয়েতে হাজির ছিলেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বীরেন্দ্র সেহওয়াগ, সুরেশ রায়নার মত শচীন তেন্ডুলকরের একদা সতীর্থরা। সবমিলিয়ে অর্জুন তেন্ডুলকরের বিয়েতে ভারতীয় ক্রিকেটের রি-ইউনিয়নটা জমে গেল বলা যায়। জাতীয় দলের হেড কোচের পাশাপাশি দক্ষিণ মুম্বইয়ের ভেন্যুতে দেখা মিলল জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরেরও। বিনোদুনিয়ার বড় বড় নামেদের মধ্যে সচিন-পুত্রের বিয়েতে হাজির ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন। এসেছিলেন চলচ্চিত্র পরিচালক আশুতোষ গোয়ারিকড়-সহ অন্য়ান্যরা। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই শচীন-পুত্র। কে এই রবি ঘাই? কর্নেল ইউনিভার্সিটি স্কুল অব হোটেল অ্য়াডমিনিস্ট্রেশনের স্নাতক শিল্পপতি রবি ঘাই। 1967 সালে স্নাতক ডিগ্রি লাভ করার পর দেশে ফিরে পারিবারিক ব্য়বসার হাল ধরেছিলেন রবি ঘাই। মুম্বই তথা দেশের জনপ্রিয় হসপিটালিটি এবং ফুড ভেঞ্চার গ্র্য়াভিস গ্রুপের প্রধান। মুম্বইয়ে আন্তর্মহাদেশীয় হোটেল রয়েছে। পাশাপাশি বিখ্য়াত আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারির মালিকও। বাবা ইকবাল কৃষাণ ঘাইয়ের আইসক্রিম ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি এনে দিয়েছিলেন রবি ঘাই। বিখ্যাত আইসক্রিম কোম্পানি বাস্কিন রবিন্সের ফ্র্যাঞ্চাইজি কিনে সার্ক দেশগুলোতে এর জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে সত্তর পেরনো রবি ঘাই নন, গ্র্যাভিস গ্রুপের চেয়ারম্যান তাঁর ছেলে অর্থাৎ অর্জুন তেন্ডুলকরের শ্বশুর গৌরব ঘাই।





