Saturday, March 7, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তেল-গ্যাসের দাম বাড়বে না!‌ যুদ্ধের মধ্যেই দেশবাসীকে আশ্বাস মোদি সরকারের!

ইরান যুদ্ধের আবহে তেল-গ্যাসের দাম হু হু করে বাড়বে! টান পড়বে মজুত থাকা পেট্রোপণ্যে? বাড়বে কালোবাজারি? গত ৬ দিন ব্যাপী যুদ্ধে রয়েছে নানা প্রশ্ন। ইরান যুদ্ধের আবহে তেল-গ্যাসের দাম হু হু করে বাড়বে! টান পড়বে মজুত থাকা পেট্রোপণ্যে? বাড়বে কালোবাজারি? গত ৬ দিন ব্যাপী যুদ্ধে এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছিল ভারতীয় আমজনতার মনে। সূত্রের খবর, ভারতবাসীকে আশ্বস্ত করতে চলেছে মোদি সরকার। কোনও পরিস্থিতিতেই দেশের অন্দরে তেল এবং গ্যাসের দাম যেন না বাড়ে, কেন্দ্র সেটা নিশ্চিত করতে চলেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনের ‘ছাড়পত্র’ দিয়েছে আমেরিকা। কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা এখনও হয়নি। তবে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নানা পক্ষের সঙ্গে নয়াদিল্লি লাগাতার আলোচনা চালাচ্ছে যেন ভারতে তেল এবং অন্যান্য শক্তিসম্পদের যোগান অব্যাহত থাকে। সেই চেষ্টা সফল হয়েছে বলেই কেন্দ্রের দাবি। আপাতত ভারতে তেল আমদানি সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেই কেন্দ্র মনে করছে। ৬ দিন ধরে চলা যুদ্ধে তেলের দাম হু হু করে বেড়েছে। ১৫ শতাংশ দাম বেড়েছে বলেই জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা ছিল। কারণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় ৫০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। যদি এই আমদানি বন্ধ হয়ে যায় এবং ভারতে মজুত শক্তিসম্পদের ভাণ্ডার ফুরিয়ে যায়, তাহলে কী হবে এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ ছিল আমজনতার। কিন্তু কেন্দ্রের মতে, এখনই চিন্তার কারণ নেই। ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল খুব দ্রুত ভারতের হাতে আসতে চলেছে। আগামী এক মাসে এই সংখ্যাটা আরও বাড়বে কারণ আমেরিকার তরফ থেকে ভারতকে ৩০ দিনের জন্য রুশ তেল কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে জাহাজে থাকা রুশ তেল কিনতে পারবে ভারত। তার ফলে পেট্রোপণ্য নিয়ে দেশীয় বাজারে উদ্বেগ কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles