Friday, March 6, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

৪ কোটিরও বেশি অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত শিশু!‌ বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ওবেসিটি বা স্থূলতা, এখন চিনের পরেই ভারতের স্থান!

অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত শিশুর সংখ্যায় এখন চিনের পরেই ভারতের স্থান! দেশে ৫ থেকে ১৯ বছর বয়সি ৪ কোটিরও বেশি শিশু ও কিশোর স্থূলতায় আক্রান্ত। প্রতিবছর গড়ে প্রায় ৫ শতাংশ হারে শিশুদের স্থূলতার হার বাড়ছে, বিশেষজ্ঞদের মতে যা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ওবেসিটি বা স্থূলতা। সারা বিশ্ব এখন স্থূলতার খপ্পরে। চলছে স্থূলতার মহামারী। ভারতও তার ব্য়তিক্রম নয়। সামনে এল এক অস্বস্তিকর তথ্য। আজ বিশ্ব স্থূলতা দিবসে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন প্রকাশিত ‘ওয়ার্ল্ড ওবেসিটি অ্য়াটলাস ২০২৬’ অনুযায়ী, অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত শিশুর নিরিখে এখন চিনের পরেই রয়েছে ভারত! দেশে ৫ থেকে ১৯ বছর বয়সি ৪ কোটিরও বেশি শিশু ও কিশোর স্থূলতায় আক্রান্ত। প্রতিবছর গড়ে প্রায় ৫ শতাংশ হারে শিশুদের স্থূলতার হার বাড়ছে, বিশেষজ্ঞদের মতে যা অত্যন্ত উদ্বেগজনক। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের এই তথ্য় দেশের জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে নতুন এক চ্যালেঞ্জের দিকে। একসময় ভারতের মূল লড়াই ছিল অপুষ্টির বিরুদ্ধে। এখন পরিস্থিতি অনেক বেশি জটিল। অপুষ্টি ও অতিপুষ্টি, দুই সমস্যাই একসঙ্গে দেখা দিয়েছে। ২০২৫ সালের হিসেবে ভারতে ৫–১৯ বছর বয়সী ৪১.৩২ মিলিয়ন (৪ কোটিরও বেশি) শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত। তার মধ্যে— ৫–৯ বছর বয়সী শিশু: ১৪.৯২ মিলিয়ন (প্রায় দেড় কোটি) ১০–১৯ বছর বয়সী কিশোর-কিশোরী: ২৬.৪০ মিলিয়ন (২ কোটি ৬৪ লক্ষ)। বিশ্বজুড়ে ২০২৫ সালের মধ্যে শিশুদের স্থূলতা নিয়ন্ত্রণের মাত্রা রাখা হয়েছিল, সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন পরবর্তী লক্ষ্য ২০৩০ সাল। তবে বিশেষজ্ঞদের মতে, এ জন্য অনেক বেশি কঠোর পদক্ষেপ ও নিয়মানুবর্তিতা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের বড় স্বাস্থ্যঝুঁকি। শিশুদের স্থূলতা শুধু বাড়তি ওজনের বিষয় নয়। এটি ভবিষ্যতে একাধিক জটিল রোগের ঝুঁকি বাড়ায়। বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে ভারতীয় তরুণদের মধ্যে একাধিক মেটাবলিক ডিজিজ দ্রুত বাড়বে। মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, যা আগে ফ্যাটি লিভার নামে পরিচিত ছিল, ৮.৩৯ মিলিয়ন (৮৩ লক্ষ ৯ হাজার) থেকে বেড়ে ১১.৮৮ মিলিয়নে (প্রায় ১ কোটি ১৮ লক্ষ) পৌঁছাতে পারে। উচ্চ ট্রাইগ্লিসারাইড মাত্রা, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ৬ মিলিয়নের (৬০ লাখ) বেশি শিশুকে প্রভাবিত করতে পারে। উচ্চ রক্তচাপ প্রায় ৪.২১ মিলিয়ন (৪২ লাখ) শিশুর মধ্যে দেখা যেতে পারে। হাইপারগ্লাইসেমিয়া, যা ডায়াবেটিসের প্রাথমিক সংকেত, প্রায় ২০ লাখ তরুণকে আক্রান্ত করতে পারে। যে অসুখগুলো একসময় প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেগুলো এখন কম বয়সেই ধরা পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles