Friday, March 6, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মিমিকে রেহাই দিতে নারাজ তনয় শাস্ত্রী!‌ ক্ষমতার অপব্যবহার করেছেন অভিনেত্রী?‌ নীরব মিমি!‌

“মানহানি মামলায় ২০ লক্ষ টাকা দাবির পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। মিমি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে না এসেও ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন। দ্বিতীয় মামলা তারই ভিত্তিতে।” বলেন তনয়ের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। বনগাঁর মিমি-‌তনয় কাণ্ডে নতুন মোড়। দোলের আগের দিন বনগাঁ আদালতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে এ বার জোড়া মামলা দায়ের করলেন বনগাঁকাণ্ডে অভিযুক্ত তনয় শাস্ত্রী। তরুণজ্যোতি আরও জানান, মিমির আচরণ যথার্থ ছিল না। প্রথমত, তিনি অনেক দেরিতে অনুষ্ঠানে আসেন। মাত্র ১৫ মিনিট অনুষ্ঠান করেন। রাত ১২টার পরে অনুষ্ঠানের অনুমতি ছিল না। ফলে, অনুষ্ঠান ওই সময়ের মধ্যেই শেষ করতে হয়। মিমি সমস্ত দোষ অকারণে তনয়ের উপরে চাপিয়েছেন। তরুণজ্যোতির মত, “ক্ষমতার অপব্যবহার করছেন মিমি। নিজে দোষ করে অন্যায় ভাবে তনয়কে হেনস্থা করছেন। এর বিহিত হওয়া দরকার।” মিথ্যা অভিযোগে তরুণজ্যোতির মক্কেলকে সংশোধনাগারে পাঠিয়েছেন। তনয় তাই তাঁর সঙ্গে ঘটা অন্যায়ের বিধান চান। তাঁর বিরুদ্ধে আদালতে জোড়া মামলা দায়ের। কী বলছেন মিমি? অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। মিমি নীরব।
‌‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles